বিসিসিআই-এর সঙ্গে সংঘাত নিয়ে আইসিসি-র নতুন বার্তায় কোন সমীকরণ!

দ্বন্দ্ব নয়, বিসিসিআই ও আইসিসি হাত ধরাধরি করে কর মুকুব ইস্যুতে কাজ করছে। খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেছে আইসিসি। বিসিসিআই-র সঙ্গে মিলিত উদ্যোগে ২০২১ সালে ভারতে বিশ্বমানের ক্রিকেট টুর্নামেন্ট করতে তারা বদ্ধপরিকর বলেও জানিয়েছেন বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা।

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ

২০২১ সালে ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। সম্ভবত অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত হওয়ার কথা টুর্নামেন্ট। ২০২৩ সালে ভারতেই ফের ৫০ ওভারের বিশ্বকাপের আসর বসার কথা।

অনিশ্চিত বিশ্বকাপ

অনিশ্চিত বিশ্বকাপ

দুই থেকে তিন দিন আগে আইসিসি এবং বিসিসিআই-এর মধ্যে কড়া ভাষায় মেল চালাচালি হয় বলে সূত্র মারফত জানা যায়। আইসিসি-র তরফ থেকে জানতে চাওয়া হয় যে ২০১৫ সালের চুক্তি অনুযায়ী ২০২১ ও ২০২৩ বিশ্বকাপের আয়ের ওপর কর মুকুবের ক্ষেত্রে কী উদ্যোগ নিয়েছে বিসিসিআই। কারণ চুক্তি অনুযায়ী, ভারত সরকারের সঙ্গে আলোচনা করে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর দেড় বছর আগেই আইসিসি-কে এই সমস্যার সমাধানের রাস্তা দেখিয়ে দেবে বলে জানিয়েছিল বিসিসিআই।

বিসিসিআই-র জবাব

বিসিসিআই-র জবাব

আইসিসি-কে তার প্রাপ্য অর্থের হিসেব বুঝিয়ে দেওয়ার সময়সীমা এপ্রিল মাসে শেষ হয়ে গেলেও ১৮ মে পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছিল। সেই সময়সীমাও অতিক্রম হওয়ার পর আইসিসি-কে ৩০ মে পর্যন্ত অপেক্ষা করতে বলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। করোনা ভাইরাস সহ একাধিক ইস্যু নিয়ে বিচলিত থাকা ভারত সরকারের সঙ্গে তারা এই ইস্যুতে কথা বলার সুযোগ পাচ্ছে না বলে জানিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড। কিন্তু আইসিসি সেই অজুহাত শুনতে না চাওয়ায় দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চরমে ওঠে। এর জেরে ভারত থেকে ২০২১ ও ২০২৩ বিশ্বকাপ সরিয়ে নেওয়ার হুমকি দিয়েছিল বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা।

কী বলল আইসিসি

কী বলল আইসিসি

যদিও ভারত থেকে বিশ্বকাপ তুলে নেওয়ার চরম সিদ্ধান্ত যে এখনই আইসিসি নিচ্ছে না, তা তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে। বরং বিসিসিআই-এর সঙ্গে মিলিত প্রচেষ্টায় তারা কর মুকুবের সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছে বলেও জানিয়েছেন আইসিসি-র মুখপাত্র। ২০১৫ সালে সব দেশের সম্মতিতে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তা মেনে চলা হবে বলে জানিয়ে দিয়েছে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা। এর অর্থ ২০২১ সালে ভারতে যে টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে, তা ধরে নেওয়াই যায়।

২২০ কিমি পথ পারি দিয়ে আম্ফান বিধ্বস্ত এলাকায় সাহায্যের হাত বাড়িয়ে দিল মোহনবাগান সমর্থকরা

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, May 27, 2020, 15:18 [IST]
Other articles published on May 27, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+