বিশ্বকাপে যুবরাজের রেকর্ড ছুঁলেন শাকিব

স্বপ্নের ফর্মে শাকিব আল হাসান। ইংল্যান্ড বিশ্বকাপে ব্যাটে-বলে টুর্নামেন্ট মাতিয়ে দিচ্ছেন বাংলদেশের তারকা অল-রাউন্ডার। সোমবার সাউদাম্পটনে আফগানিস্তানের বিরুদ্ধে ৫১ রানের দুরন্ত ইনিংস খেলেন, সেই সঙ্গে বল হাতে ২৯ রান খরচ করে ৫ উইকেট তুলে নিয়েছেন।এই পারফর্ম্যান্সে ভর করে বিশ্বকাপের রেকর্ডবুকে নাম তুলে ফেললেন শাকিব।

এর আগে বিশ্বকাপের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে এক ম্যাচে অর্ধশতরান ও পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড ছিল যুবরাজ সিংয়ের। ২০১১ ক্রিকেট বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিরুদ্ধে এই কীর্তি গড়েন যুবি। বিশ্বকাপের গ্রুপের ম্যাচে আইরিশদের বিরুদ্ধে ৩১ রান খরচ করে ৫ উইকেট তুলে নিয়েছিলেন যুবি। এরপর রান তাড়া করতে নেমে অর্ধশতরান হাঁকিয়ে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন। সোমবার সাউদাম্পটনে ব্যাটে পঞ্চাশ ও বলে পাঁচ উইকেট নিয়ে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে সেই কীর্তি ছুঁলেন শাকিব।

একনজরে বিশ্বকাপে কী কী রেকর্ড গড়লেন শাকিব

১) প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের এক এডিশনে(২০১৯ এডিশনে) ৪০০ প্লাস রান ও ১০ উইকেট তুলে নিয়ে নজির গড়লেন শাকিব। চলতি বিশ্বকাপে ৬ ইনিংসে ৪৭৬ রান হাঁকিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার বাংলাদেশের তারকা অল-রাআউন্ডার। সেই সঙ্গে ইংল্যান্ডের মাটিতে এবার ১০টি উইকেট তুলে নিয়েছেন শাকিব।

২)প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে দুটি শতরান ও দু'বার ৪ টের বেশি উইকেট শিকারের নজির শাকিবের।

চলতি বিশ্বকাপে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শতরান হাঁকান শাকিব। অন্যদিকে ২০১৯ এর বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে ৫ উইকেট পেয়েছেন। আর ২০১৫ বিশ্বকাপ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেট পেয়েছিলেন শাকিব।

৩)বিশ্বকাপের ইতিহাসের শাকিবই প্রথম ক্রিকেটার, যিনি ব্যাট হাতে ১০০০ রান হাঁকানের পাশাপাশি ৩০-এর বেশি উইকেট পেয়েছেন। ২০০৭ সাল থেকে বিশ্বকাপ খেললেন বাংলাদেশি অল-রাউন্ডার।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, June 25, 2019, 10:29 [IST]
Other articles published on Jun 25, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+