করোনা লকডাউনের মাঝে বাবা হওয়ার তৃপ্তি, ভিডিও'র মাধ্যমে নতুন সদস্যকে ফ্যানেদের সঙ্গে পরিচয় করালেন

বিশ্বজুড়ে করোনা সংকট। বন্ধ যোগাযোগ, স্তব্ধ দুনিয়া! বিশ্বের বিভিন্ন প্রান্তে এখনও লকডাউন চলছে। সর্বত্র মৃত্যুর খবর।মহামারীর করাল গ্রাসে দেশ-বিদেশে মৃত্যুহার ক্রমেই বেড়ে চলেছে। প্রতিদিনের এই সব দুঃসংবাদের মাঝেই সম্প্রতি তারকার ক্রিকেটার, তাঁর স্ত্রীর কোল আলো করে নবজাতকের সুসংবাদ শুনিয়েছিলেন। এবার সোশ্যাল মিডিয়ায় পরিবারের নতুন সদস্যের প্রথম ছবি প্রকাশ করলেন।

করোনা লকডাউনের মাঝে বাবা হয়েছেন তারকা ক্রিকেটার

করোনা লকডাউনের মাঝে বাবা হয়েছেন তারকা ক্রিকেটার

করোনার সংকটময় পরিস্থিতির মাঝে বাবা হয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান। এপ্রিলের শেষ সপ্তাহে দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন শাকিব। সোশ্যাল মিডিয়ায়তে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ফ্যানেদের এই সুসংবাদ দেন শাকিব।

শাকিব-শিশিরের কোল আলো করল কন্যাসন্তান

শাকিব-শিশিরের কোল আলো করল কন্যাসন্তান

সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে, ২৪ এপ্রিল অলরাউন্ডার সাকিব আল হাসান ও তাঁর স্ত্রী শিশিরের কোল আলো করে এক কন্যা সন্তান জন্ম নেয় বলে তারা জানান। এর পর থেকেই সাকিবের দ্বিতীয় মেয়ের নাম জানার জন্য ক্রিকেটাররের ভক্তরা জোরাজুরি শুরু করে দেয়। যার পর এই প্রথম দ্বিতীয় সন্তানের ছবি পোস্ট করলেন শাকিব।

শাকিবের দ্বিতীয় সন্তান

শাকিবের দ্বিতীয় সন্তান

প্রসঙ্গত ২০১৫ সালে সাকিব প্রথম সন্তানের বাবা হয়েছিলেন। এবার দ্বিতীয় কন্যা সন্তানের সুখবর শুনিয়েছেন শাকিব।

মেয়ের নাম কী রেখেছেন শাকিব

মেয়ের নাম কী রেখেছেন শাকিব

শাকিব মেয়ের আট দিন বয়সে নবজাতকের নাম জানান। শাকিব-শিশির দ্বিতীয় কন্যা সন্তানের নাম রেখেছেন ইরাম হাসান।

মেয়ের নামের অর্থ কী?

মেয়ের নামের অর্থ কী?

শাকিব লেখেন, ' ২৪ এপ্রিল, রোজার প্রথমদিন ঈশ্বরের আর্শীবাদে আমাদের কোল আলো করে দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম নিয়েছে।আমরা ওর নাম রাখলাম ইরাম হাসান। যার অর্থ জান্নাত।'

ইরামের সঙ্গে প্রথমবার ফ্যানেদের সাক্ষাৎ করিয়ে দিলেন শাকিব

এবার দ্বিতীয় কন্যা সন্তানকে নিয়ে একটি ভিডিও করেছেন শাকিব। সেই ভিডিও পোস্ট করে শাকিব লিখেছেন, 'পরিবারের নতুন সদস্য ইরাম হাসানের আগমনে আমরা অত্যন্ত আনন্দিত। এই ভিডিওতে দুনিয়ার সঙ্গে ইরামের প্রথম সাক্ষাৎ। ওর সুস্থ ও সুন্দর ভবিষ্যতের জন্য সবার কাছে আশীর্বাদ ও দোয়া কামনা করছি।

 করোনা মৃত্যুপুরীর মাঝে দিন কাটাচ্ছেন শাকিব

করোনা মৃত্যুপুরীর মাঝে দিন কাটাচ্ছেন শাকিব

স্ত্রী শিশির সন্তান জন্ম দেওয়ার অনেক আগে থেকেই শাকিব মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন। শাকিব ও তাঁর পরিবারকে নিয়ে ফ্যানেরা অবশ্য উদ্বেগের মধ্য রয়েছে। করোনা সংক্রমণে আমেরিকা এখন শীর্ষে রয়েছে। সেদেশে ১১ লক্ষ ৬০ হাজারের বেশি নাগরিক এখন আক্রান্ত। ৬৭ হাজারে বেশি নাগরিক প্রাণ হারিয়েছেন।

 করোনা যুদ্ধে বিশ্বকাপের ব্যাট নিলাম করেছেন শাকিব

করোনা যুদ্ধে বিশ্বকাপের ব্যাট নিলাম করেছেন শাকিব

২০১৯ সালে ইংল্যান্ডে হওয়া ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে দুর্দান্ত সফল ছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশের তারকা অলরাউন্ডার আট ম্যাচে ৬০৬ রান করেছিলেন। যে ব্যাটে তিনি এত রান হাঁকিয়েছিলেন, করোনার বিরুদ্ধে যুদ্ধে সেই ব্যাটই নিলামে তোলেন বাঁ-হাতি।২০১৯ ক্রিকেট বিশ্বকাপ শাকিবের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। ব্যাট হাতে তাক লাগিয়ে দিয়েছিলেন এই অলরাউন্ডার। দুটি সেঞ্চুরি ও পাঁচটা হাফ-সেঞ্চুরি করেছিলেন সাকিব। বিশ্বকাপে শাকিবের সেই স্মরণীয় ব্যাটটির নিলামের নূন্যতম মূল্য ৫ লাখ টাকা রাখা হয়েছিল। যা থেকে ২০ লাখ টাকা দাম উঠেছে। শেষ পর্যন্ত ২০ লক্ষ টাকায় ব্যাটটি বিক্রি হয়।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, May 11, 2020, 21:21 [IST]
Other articles published on May 11, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+