|
রাজার মন্তব্য
এই শাস্তি প্রসঙ্গে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রামিজ রাজা লিখেছেন, 'যে কোনও স্পোর্টসম্যানের জন্য এটি ঘটনা শিক্ষনীয়। খেলার থেকে নিজেকে বড় মনে করে কখনও প্রোটোকল ভাঙলে পতন নিশ্চিত।' প্রসঙ্গত এর আগে শাকিবের আরও বেশি শাস্তি হওয়ার উচিত বলে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন মন্তব্য করেছেন।
|
ভনের মন্তব্য
তিনি বলেন, 'দুর্নীতি নিয়ে আইসিসি অনেকদিন আগে থেকে কোনও ধরনের আপস করেনা। সেটা জেনেও দিনের পর দিন আইসিসি'র থেকে পুরো বিষয়টাই লুকিয়ে গিয়েছে শাকিব। সেকারণেই ওর প্রতি কোনও সহানুভূতি দেখানো উচিত নয়।
— ICC (@ICC) October 29, 2019 |
শাকিবের সঙ্গে বুকির কথোপকথন প্রকাশ করল আইসিসি
প্রসঙ্গত শাকিবের সঙ্গে ভারতীয় বুকির কথোপকথনোর এক ভিডিও প্রকাশ করেছে আইসিসি। প্রকাশিত সেই তথ্য অনুযায়ী, ২০১৭ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) চলার সময় শাকিব আল হাসান ঢাকা ডায়নামাইটসের দলে খেলার সময় তাঁর সঙ্গে যোগাযোগ করেন বুকি। সেই সময়ই ভারতীয় বুকি দীপক আগরওয়াল শাকিবের ফোন নম্বর জোগাড় করে হোয়াটস অ্যাপে যোগাযোগ করে। সেখানেই বাংলাদেশের তারকা ক্রিকেটারকে দেখা করতে বলে দীপক। শাকিব অবশ্য বুকির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।
|
পরে আরও দুবার শাকিবের সঙ্গে যোগাযোগ করে বুকি
২০১৮ সালে শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজে বুকি দীপক আগরওয়াল শাকিবের সঙ্গে ফের যোগাযোগ করার চেষ্টা করেন। ভারতীয় বুকি, শাকিবকে হোয়াটস অ্যাপে শুভেচ্ছাবার্তা পাঠিয়ে কথা বলার চেষ্টা করে। সেই কথোপকথনেই বুকি লেখেন, 'আমরা কী এই সিরিজেই কাজ করব নাকি আইপিএল থেকে একসঙ্গে পথ চলা শুরু হবে।'
এখানে এতগুলি কথাপকথন হলেও শাকিব কেন আইসিসিরর কাছে এসব তথ্য গোপন করে গেলেন সেই অভিযোগ তুলেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। সেকারণেই তাঁকে ২ বছরের জন্য নির্বাসিত করল আইসিসি।


Click it and Unblock the Notifications

















