
মারণ করোনা ভাইরাস
বিশ্বব্যাপী ৬৭ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন প্রায় চার লক্ষ মানুষ। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ সব ক্রিকেট খেলিয়ে দেশেই প্রভাব বিস্তার করেছে মারণ ভাইরাস।

বন্ধ ক্রিকেট
করোনা ভাইরাসের জেরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় আদৌ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা যাবে কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ক্রিকেটকে দূরে সরিয়ে প্রশাসনের নির্দেশ মেনে ঘরবন্দি রয়েছেন ক্রিকেটাররা। আগামী ১০ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আইসিসি।

আইসিসি-র ভাবনা
লকডাউন পরবর্তী বিশ্বে ক্রিকেট শুরু করার ক্ষেত্র বেশকিছু বিধি-নিষেধ আরোপ করতে পারে আইসিসি। সেই তালিকার প্রথমেই থাকছে বলে লালার ব্যবহার বন্ধ করা। একই সঙ্গে টেস্ট ম্যাচে কোভিড-১৯ সাবস্টিটিউট বা পরিবর্তের কথাও ভাবছে বিশ্বের ক্রিকেট নিয়ামক সংস্থা। বিষয়টি নিয়ে আইসিসি-তে আলোচনা চলছে বলে জানিয়েছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের এক কর্তা।

কী থাকছে নিয়মে
এখনও পর্যন্ত যা খবর, টেস্ট ম্যাচ চলার সময় কোনও ক্রিকেটারের কোভিড-১৯ ধরা পড়লে তাঁকে সঙ্গে সঙ্গে কোয়ারেন্টাইনে পাঠানোর ব্যবস্থা করা হবে। পরিবর্তে সমকক্ষের কোনও ক্রিকেটারকে মাঠে নামানোর নিয়ম চালু করার পক্ষপাতি আইসিসি। কনকাশান সাবস্টিটিউটের মতোই হবে এই নিয়মের চরিত্র।


Click it and Unblock the Notifications


















