
আইসিসি-র রায়
এদিন আইসিসি এই মামলার নিষ্পত্তি করে জানিয়ে দিয়েছে তাদের ডিসপিউট প্যানের পিসিবির আনা মামলাটি খারিজ করে দিয়েছে। তিনদিন ধরে প্যানেলের সদস্যরা দুপক্ষের যাবতীয় যুক্তি শুনেছেন। মৌখিক ও লিখিত প্রমাণাদি দেখে মনে করেছেন বিসিসিআই-এর বিরুদ্ধে পিসিবির এই মামলাটির সারবত্তা নেই। এই রায়ের বিরুদ্ধে ফার আবেদন রার সুযোগও দেওয়া হয়নি।

পিসিবির অভিযোগ
পিসিবির অভিযোগ ছিল, বিসিসিআই-এর সঙ্গে তাদের ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে মোট ছয়টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা ছিল। এই বিষয়ে দুপক্ষের 'মউ' সাক্ষরিত হয়েছিল। কিন্তু, কার্যক্ষেত্রে কথা রাখেনি বিসিসিআই। তাতে আর্থইক ক্ষতির মুখে পড়তে হয়েছে পাক বোর্ডকে। সেই কারণেই এই মামলায় ক্ষতিপূরণ হিসেবে ৪৪৭ কোটি টাকা দাবি করেছিল তারা।

ভারতের জবাব
বিসিসিআই অবশ্য জানিয়েছিল, 'মউ' সাক্ষরিত হলেও কোনও বাধাধরা চুক্তি দুপক্ষের মধ্যে হয়নি। তাছাড়া, 'মউ' অনুযায়ী আইসিসিতে ভারতীয় বোর্ডের প্রস্তাবিত রেভিন্যু মডেলকে সমর্থন করার কথা ছিল পাকিস্তানের। তারা, তা করেনি। কাজেই ভারতের পক্ষ থেকে চুক্তি ভঙ্গের প্রশ্নই ওঠে না।

নিরাপত্তার অভাব
অক্টোবরের ১ থেকে ৩ তারিখ এই মামলার শুনানি হয় দুবাই-এ আইসিসির সদর দপ্তরে। সেখানে প্রশ্নোত্তরের জন্য ডাকা হয়েছিল প্রাক্তন বিদেশমন্ত্রী সালমান খুরশিদকেও। বিসিসিআই সূত্রের খবর সেখানে খুরশিদ পাকিস্তানে নিরাপত্তার অভাবে কারণেই ভারতীয় দল সফরে যায়নি বলে যুক্তি দিয়েছিলেন।


Click it and Unblock the Notifications



















