
কেন শাস্তি ভারতীয় দলের
স্লো ওভার রেটের কারণে ভারতীয় দলের শাস্তি হয়েছে। সিরিজে ভারতীয় ক্রিকেট দলে ম্যাচ ফির ২০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। সিরিজের পঞ্চম তথা শেষ টি-২০ ম্যাচে ভারতীয় দল নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বোলিং করাতেই মেন ইন ব্লু-কে শাস্তির মুখে পড়তে হয়েছে।

আইসিসি'র নিধান
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, 'ক্রিকেটারদের জন্য তৈরি আইসিসির ২.২২ ধারায় ভারতীয় দল স্লো ওভার রেটের জন্য শাস্তি পেয়েছে। ফলে দলের ম্যাচ ফির ২০ শতাংশ কেটে নেওয়া হয়েছে।

ম্যাচে ৭ রানে ভারতের জয়
উল্লেখ্য পঞ্চম ম্যাচে ভারতের হয়ে রোহিত শর্মার অধিনায়কত্ব করার কথা ছিল। যদিও ব্যাটিংয়ের সময় পায়ের পেশি চোট পান। যেকারণে ৬০ রানে করে হিটম্যান অবসৃত হন। পরে লোকেশ রাহুল অধিনায়কত্ব করেন। ভারত ৭ রানে ম্যাচ জেতে।

এই নিয়ে বিরাটের দল টানা দ্বিতীয় বার ভুল করল
সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচে বিরাট কোহলির অধিনায়কত্বেও স্লো-ওভার রেটের জন্য ভারতীয় দলের ৪০ শতাংশ ম্যাচ ফি কাটা হয়েছে।


Click it and Unblock the Notifications


















