করোনার জেরে স্থগিত হচ্ছে কি টি-টোয়েন্টি বিশ্বকাপ? আইসিসি-র বক্তব্যে কোন সূত্র

করোনা ভাইরাসের যেরে দুই বছরের জন্য পিছিয়ে যেতে চলেছে বিশ্বকাপ, এমন জল্পনা সরাসরি উড়িয়ে দিয়েছে আইসিসি। বৃহস্পতিবারের বৈঠক না হওয়া পর্যন্ত তারা এ বিষয়ে মুখ খুলবে না বলেও জানিয়েছে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

কবে হওয়ার কথা বিশ্বকাপ

কবে হওয়ার কথা বিশ্বকাপ

অস্ট্রেলিয়ায় ১৮ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। করোনা ভাইরাসের জেরে সেই টুর্নামেন্টও পিছিয়ে যেতে পারে বলে আশঙ্কা। পরিবর্তে ওই একই সময়ে আইপিএলের আসর বসানো হতে পারে বলে এক সূত্রের দাবি করা হয়।

বৃহস্পতিবার আইসিসি-র বৈঠক

বৃহস্পতিবার আইসিসি-র বৈঠক

টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আইপিএলের ভাগ্য নির্ধারণ করতে বৃহস্পতিবার বোর্ড মিটিংয়ে বসছে আইসিসি। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ওই বৈঠকে অংশ নেওয়ার কথা বিসিসিআই সভাপতি তথা ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের। ওই বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হতে পারে, একদিন আগে তার একটা আভাস পাওয়া গিয়েছিল সূত্র মারফত।

পিছিয়ে যেতে পারে বিশ্বকাপ

পিছিয়ে যেতে পারে বিশ্বকাপ

আইসিসি ও বিসিসিআই-এর একটা সূত্র মারফত জানা গিয়েছিল, দুই বছরের জন্য পিছিয়ে যেতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর অর্থ, ২০২২ সালে অনুষ্ঠিত হতে চলেছে টুর্নামেন্ট। প্রথমে ঠিক হয়েছিল করোনা ভাইরাসের জেরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলা চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে ২০২১-র ফ্রেব্রুয়ারি-মার্চে নিয়ে যাওয়া হবে। কিন্তু সেই বছরের অক্টোবরেই ফের ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই একই বছর একই টুর্নামেন্ট দুই বার আয়োজন করার কোনও মানে খুঁজে পাচ্ছে না আইসিসি, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছিল।

আইসিসি-র প্রতিক্রিয়া

আইসিসি-র প্রতিক্রিয়া

করোনা ভাইরাসের জেরে দুই বছরের জন্য পিছিয়ে যেতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ, এই খবর চাউড় হতেই নড়েচড়ে বসেছে আইসিসি। সংস্থার মুখপাত্র জানিয়েছেন, এ সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। বৃহস্পতিবার আইসিসি-র বোর্ড মিটিং-এ এই ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি চলছে বলেও আইসিসি-র তরফে জানানো হয়েছে।

শুভ জন্মদিন রবি শাস্ত্রী, শুভেচ্ছা বার্তায় ভাসলেন টিম ইন্ডিয়ার হেড কোচ

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, May 27, 2020, 14:09 [IST]
Other articles published on May 27, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+