
ইংল্যান্ড বিশ্বকাপ
ইংল্যান্ডে কয়েক মাস আগে শেষ হওয়া ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপ ডিজিট্যাল মাধ্যমে ব্যাপক সাড়া পায়। বিশ্বের সর্বাধিক দর্শিত ক্রীড়া টুর্নামেন্টগুলির তালিকায় জায়গা করে নেয় ক্রিকেট বিশ্বকাপ। আইসিসি-র ডিজিট্যাল ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইংল্যান্ড বিশ্বকাপের ভিডিও ভিউ ৪৬০ কোটি ছুঁয়ে ফেলে বলে দাবি।

ফেসবুকের সঙ্গে সম্পর্ক
ডিজিট্যাল প্ল্যাটফর্মে ইংল্যান্ড বিশ্বকাপের সাফল্যে উৎসাহিত হয় আইসিসি। সেই ডিজিট্যাল ক্ষেত্রকে আরও সম্প্রসারিত করে বিশ্বের সব প্রান্তে ছড়িয়ে পড়তেই ফেসবুককে মাধ্যম হিসেবে ব্যবহার করতে চায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। সেই লক্ষ্যেই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনস্টিটিউশনের সঙ্গে ২০২৩ সাল পর্যন্ত গাটছড়া বাঁধে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা।

দেখা যাবে কী কী
আগামী চার বছর আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের সরাসরি সম্প্রচারের পাশাপাশি সব খেলার রি-ক্যাপস, কি-মোমেন্ট ও ফিচার কন্টেন্টও বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেবে ফেসবুক। ২০২৩-র মধ্যে অনুষ্ঠিত হতে চলা পুরুষদের ৫০ ও ২০ ওভারের ক্রিকেট বিশ্বকাপ, মহিলাদের ৫০ ও ২০ ওভারের ক্রিকেট বিশ্বকাপ আইসিসি ও ফেসবুকের মধ্যে চুক্তির অন্তর্ভূক্ত বলে জানা গিয়েছে।


Click it and Unblock the Notifications




















