শীর্ষস্থান ধরে রাখলেন বিরাট-বুমরাহ, দুইয়ে রইলেন হিটম্যান

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-১ ব্যবধানে ভারতে সিরিজ জয়ের পর সদ্য প্রকাশিত আইসিসি ব়্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় নিজেদের জায়গা ধরে রাখলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। অন্যদিকে বোলারদের তালিকায় পয়লা নম্বর জায়গা ধরে রাখলেন জসপ্রীত বুমরাহ। ফলে আইসিসি ক্রমতালিকায় নিজেদের জায়গা ধরে রেখে ব়্যাঙ্কিংয়ে দাপট ভারতের।

ঘরের মাঠে মুম্বইয়ে ১০ উইকেটে ভারত ম্যাচ হারার পর, রাজকোটে সিরিজের লড়াইয়ে ফেরে। এরপর বেঙ্গালুরুতে ৭ উইকেটে দাপুটে জয়। সিরিজের তিন ম্যাচে ১৮৩ রান হাঁকিয়ে সিরিজ সেরা হয়েছেন বিরাট।

ফলে ৮৮৬ রেটিং পয়েন্ট নিয়ে ওডিআই ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান ধরে রাখলেন। বিরাটকে যোগ্য সংগত দিয়ে সিরিজ জয়ের অন্যতম কাণ্ডারী রোহিত শর্মা। ২৮৭ রান তাড়া করতে নেমে বেঙ্গালুরুতে সিরিজ নির্ণায়ক ম্যাচে ১১৯ রান করে ভারতের জয়ের ভিত গড়ে দেন। সেকারণে চিন্নাস্বামী ম্যাচের সেরা নির্বাচিত হন হিটম্যান। এই রানের সুবাদে ব্যাটসম্যানদের ক্রমতালিকায় ৮৬৮ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রাখলেন।

অন্যদিকে চোট সারিয়ে প্রত্যাবর্তনের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওডিআই সিরিজ খেললেন বুমরাহ। সিরিজে বল হাতে বেশি উইকেট না পেলেও নিয়ন্ত্রিত বোলিং করে প্রতিপক্ষের উপর চাপ তৈরি করে গিয়েছেন পেসার। অধিনায়ক বিরাটও প্রত্যাবর্তনের পর বুমরাহের বোলিংয়ের প্রশংসা করেছেন। তিন ম্যাচের সিরিজে জসপ্রীত ১টি উইকেট পেয়েছেন। ক্রমতালিকায় অবশ্য জায়গা ধরে রাখলেন বুম বুম।

অলরাউন্ডারদের তালিকায় ভারতের রবীন্দ্র জাদেজা ১০ নম্বরে উঠে এসেছেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, January 20, 2020, 15:43 [IST]
Other articles published on Jan 20, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+