টি২০ বিশ্বকাপের নাম বদলালো আইসিসি! ভনের রসিকতা, জেনে নিন আসল কারণ

শুক্রবার থেকে নাম বদলে গেল আইসিসি টি২০ বিশ্বকাপের। আইসিসি টুইট করে জানায় এখন থেকে আইসিসি ওয়ার্ল্ড টি২০-র বদলে টুর্নামেন্টকে ডাকা হবে আইসিসি টি২০ ওয়ার্ল্ড কাপ বলে। অর্থাত যে নামটি সাধারণভাবে ক্রিকেট মহলে পরিচিত।

আইসিসির এই 'বিশাল' বদল নিয়ে রসিকতার ধূম পড়ে গিয়েছে। বস্তুত, আইসিসি টুর্নামেন্টের নাম আইসিসি বিশ্ব টি২০ বললেও প্রথম থেকেই ক্রিকেট মহলে টুর্নামেন্টটিকে সবাই টি২০ বিশ্বকাপ বলেই জানেন। এ নিয়ে আইসিসিকে ব্যঙ্গ করতে ছাড়েননি প্রাক্তন ইংরেজ অধিায়ক মাইকেল ভনের মতো ক্রিকেটারও।

আইসিসির ঘোষণা

শুক্রবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল জানায় তারা আইসিসি ওয়ার্ল্ড টি২০ টুর্নামেন্টটির নাম বর্তন করছে। ২০২০ সাল থেকে টুর্নামেন্টটি পরিচিত হবে আইসিসি টি২০ ওয়ার্ল্ড কাপ নামে। মহিলা ও পুরুষ দুই টুর্নামেন্টেই এই নামবদল ঘটছে।

ভনের রসিকতা

আইসিসির এই ঘোষণার পরই প্রাক্তন ব্রিটিশ অধিনায়ক মাইকেল ভন এক টুইট করে বলেন, 'সারা বছরের সেরা খবরটা পেলাম। এটা আমার উপর খুবই প্রভাব ফেলেছে! কি বিশাল পরিবর্তন ঘটে গেল...'

কেন এই নাম বদল?

কেন এই নাম বদল?

ভন রসিকতা করলেও আইসিসির মতে এই নাম পরিবর্তন এক বিশাল পরিবর্তনের সূচক। তাদের বক্তব্য হল, এখনও নাকি ক্রিকেট বিশ্বে টেস্ট বা একদিনের ক্রিকেটের পাশে মর্যাদা পায় না টি২০ ক্রিকেট। তাই টি২০ কে ক্রিকেটের বাকি দুই সংস্করণের সমমর্যাদায় উন্নিত করতেই এই নাম বদলের সিদ্ধান্ত। সেই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারে এই টুর্নামেন্টের গুরুত্ব বাড়াতেও নামবদল সহায়তা করবে বলে দাবি আইসিসির।

নাম বদলকে স্বাগত

নাম বদলকে স্বাগত

এই নামবদলকে অবশ্য স্বাগত জানিয়েছেন সব ক্রিকেট খেলিয়ে দেশের অধিনায়কই। এমনটাই জানিয়েছে আইসিসি। ২০২০ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ বে অস্ট্রেলিয়াতে। ভারতের অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন টি২০-এর শীর্ষ প্রতিযোগিতা এখন বিশ্বকাপ। তার অংশ হতে পারবেন ভেবেই তিনি উত্তেজিত। সেই সঙ্গে তিনি জানিয়েছেন যখন নাম ছিল আইসিসি ওয়ার্ল্ড টি২০ তখন ভারত প্রথমবার সেই কাপ জিতেছিল। এই নাম বদলের পর অস্ট্রেলিয়াতে ভারত যদি প্রথম 'আইসিসি টি২০ বিশ্বকাপ' জিততে পারে সেটা দারুণ অভিজ্ঞতা হবে। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ফ্লাফ দুপ্লেসি আবার জানিয়ে দিয়েছেন প্রথম 'আইসিসি টি২০ বিশ্বকাপ'-ই হবে তাঁর শেষ আইসিসি ইভেন্ট।

'গ্লোবাল ক্রিকেট স্ট্র্যাটেজি'

'গ্লোবাল ক্রিকেট স্ট্র্যাটেজি'

তবে এই নাম বদলের পিছনে আসল কারণ হল আইসিসির 'গ্লোবাল ক্রিকেট স্ট্র্যাটেজি'। ২০১৯-এর গোড়াতেই যা প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে। মোদ্দা কথা হল ক্রিকেটগকে আইসিসি আরও বেশি দেশে ছড়িয়ে দিতে চাইছে। তাদের লক্ষ্য ফুটবলের মতোই সারা বিশ্বে জনপ্রিয় হোক ক্রিকেট। আজকের দিনে দাঁড়িয়ে টেস্ট ক্রিকেটের মতো সময় বহুল খেলা বিশ্বে সেভাবে জনপ্রিয়তা পাবে না, তা বুঝে গিয়েছে তারা। তাই টি২০ ক্রিকেটের উপর ভর করেই বিশ্বে ক্রিকেটকে ছড়িয়ে দিতে চাইছে তারা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, November 23, 2018, 22:27 [IST]
Other articles published on Nov 23, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+