টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ, চলতি সপ্তাহেই বৈঠকে আইসিসি, জেনে নিন সূচি এবং দিন

করোনা ভাইরাসের জেরে কার্যত স্তব্ধ হয়ে পড়ে রয়েছে ক্রিকেট। অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে আইপিএল। পরিস্থিতি এমন যে আদৌ এই টুর্নামেন্ট আয়োজন করা আর সম্ভব কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। একই কারণে আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপও যে বিশ বাঁও জলে চলে যেতে পারে, সে সম্ভাবনাই প্রবল। এহেন পরিস্থিতিতে পরবর্তী পদক্ষেপ ঠিক করতে বৈঠকে বসছে আইসিসি।

করোনা ভাইরাস

করোনা ভাইরাস

বিশ্বের ২১০টি দেশে প্রভাব বিস্তার করেছে করোনা ভাইরাস। সবমিলিয়ে ২৪ লক্ষেরও বেশি মানুষ মারণ রোগে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬৫ হাজারেরও বেশি মানুষের। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ সহ বিশ্বের সব ক্রিকেট খেলিয়ে দেশে প্রভাব বিস্তার করেছে করোনা।

স্থগিত আইপিএল

স্থগিত আইপিএল

ঠিক ছিল, চলতি বছরের ২৯ মার্চ থেকে শুরু হবে আইপিএল। করোনা ভাইরাসের জেরে তা পিছিয়ে ১৫ এপ্রিল পর্যন্ত পিছিয়ে দিয়েছিল বিসিসিআই। কিন্তু দেশজুড়ে লকডাউনের মেয়াদ বৃদ্ধি পাওয়ায় আইপিএল ফের স্থগিত করে দিতে বাধ্য হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে টুর্নামেন্ট।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

টি-টোয়েন্টি বিশ্বকাপ ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

করোনা ভাইরাসের লাগামছাড়া প্রভাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ স্থগিত করে দিতে বাধ্য হয়েছে আইসিসি। একই কারণে আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে সমস্যার সম্মুখীন হতে পারে আইসিসি। সবমিলিয়ে বর্তমান পরিস্থিতিতে ক্রিকেটের বিশ্ব ক্যালেন্ডারের যে বড়সড় ওলোট-পালোট হতে চলেছে, তা বলা যায়।

ওয়ান ডে লিগ

ওয়ান ডে লিগ

আগামী জুন থেকে শুরু হওয়ার কথা ছিল বিশ্ব ক্রিকেটে প্রথমবার অন্তর্ভূক্ত হতে চলা ওয়ান ডে লিগ। এই লিগের প্রথম সিরিজে শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার কথা ছিল দক্ষিণ আফ্রিকার। কিন্তু করোনা ভাইরাসের জন্য সেই সিরিজ বাতিল করে দেওয়া হয়েছে। একই ভাবে ওয়ান ডে লিগের ভবিষ্যতও অনিশ্চিত হয়ে পড়ল বলা চলে।

আইসিসি-র বৈঠকে

আইসিসি-র বৈঠকে

বিশ্ব ক্রিকেট সূচির ভবিষ্যত নির্ধারণ করতে আগামী ২৩ এপ্রিল বৈঠকে বসছে আইসিসি-র চিফ এগজিকিউটিভস কমিটি। বৈঠকে কনফারেন্স কলের মাধ্যমে স্থায়ী সদস্য দেশের সিইও-দের সঙ্গে বৈঠকে বসছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যত নিয়ে অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে যোগাযোগ রেখে যেতে পারে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, April 20, 2020, 20:56 [IST]
Other articles published on Apr 20, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+