
বৈঠকে সবচেয়ে বড় আকর্ষণ কী
অবশ্যই টি-২০ ক্রিকেট বিশ্বকাপের ভবিষ্যৎ। করোনা থাবায় বিশ্বকাপের ভবিষ্যৎ অন্ধকার। ইতিমধ্যে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডে অক্টোবরে ঝুঁকি নিয়ে বিশ্বকাপ আয়োজন করলে বড় ক্ষতি হতে চলেছে বলে জানিয়েছে। ফাঁকা মাঠে বিশ্বকাপ করলে একদিকে অর্থনৈতিক ক্ষতি। অন্যদিকে মাঠ ভরিয়ে বিশ্বকাপ করলে সেক্ষেত্রে করোনা পরিস্থিতি নিয়ে বড় উদ্বেগ তৈরি হতে পারে। সেকারণেই সব দিক বিচার করে ২০২০ সালেই বিশ্বকাপ হবে নাকি অলিম্পিক,ইউরো, কোপার মতো ২০২১ সালে টুর্নামেন্টে পিছতে চলেছে, চূডা়ন্ত সিদ্ধান্ত কাল জানা যাবে। এখনও পর্যন্ত স্থির রয়েছে, ১৮ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় টি-২০ ক্রিকেট বিশ্বকাপ হওয়ার কথা।

আইপিএল নিয়ে ভবিষ্যৎ
বিশ্বকাপ পিছলে আইপিএল নিয়ে সবুজ-সংকেত পাওয়া যাবে। অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপ। টুর্নামেন্ট পিছিয়ে গেলে ঐ সময়ে বিসিসিআই ভারতের মাটিতে আইপিএল ১৩ আয়োজনের পথে হাঁটতে পারে।

আইসিসির নিয়ম
বৈঠকের আগে ইতিমধ্যে টেস্ট ক্রিকেটে কোভিড পরিবর্ত ক্রিকেটার ব্যবহার নিয়ে সবুজ-সংকেত দিয়েছে আইসিসি। এছাড়া করোনা পরবর্তী ক্রিকেটের জন্যে সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি একাধিক নিয়মবিধি তৈরি করে দিয়েছে। যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বলে লালা বা থুতুর ব্যবহার বন্ধ করা। করোনা রুখতে নিয়মগুলি আগামী দিনে কীভাবে মাঠে কার্যকর করা হবে সেই নিয়েও কাল আলোচনা হতে চলেছে।

বৈঠকে বিসিসিআই থেকে থাকছেন সৌরভ
বুধের গুরুত্বপূর্ণ বৈঠকে বিসিসিআই থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় প্রতিনিধিত্ব করতে চলেছেন।


Click it and Unblock the Notifications



















