
বিরাট কোহলি
মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে ৮২ রান করলেও তাঁর ৩ রেটিং পয়েন্ট কাটা গিয়েছে। তা সত্ত্বেও তিনি এখনও কেন উইলিয়ামসনের থেকে ৩৪ পয়েন্টে এগিয়ে আছেন। বছরটা তিনি শেষ করেছেন ১৩২২ রানে। স্টিভ স্মিথকে টপকে গত আগস্ট মাসে তিনি টেস্ট ক্রমতালিকায় শীর্ষে পৌঁছেছিলেন।

কাগিসো রাবাদা
কোহলির মতো রাবাদাও বছরটা বোলার তালিকার শীর্ষস্থানেই শেষ করেছেন। তবে দ্বিতীয় স্থানে থাকা অ্যান্ডারসনের সঙ্গে তাঁর ফারাক মাত্র ৬ পয়েন্টের। ২০১৮ সালে তিনি ১০ ম্য়াচে ৫২ উইকেট নিয়েছেন। সবচেয়ে কমবয়সী বোলার হিসেবে তিনি বোলারদের তালিকার শীর্ষস্তান দখল করেছেন।

অন্যান্য ভারতীয়রা
প্রথম ইনিংসের শতরানের জোরে চতুর্থ স্থানেই রয়েছেন চেতেশ্বর পুজারা। প্রতি ম্যাচেই অনেকটা করে উঠছেন পন্থ। মেলবোর্ন টেস্টের পরও তিনি ১০ ধাপ এগিয়ে কেরিয়ারের সেরা ৩৮তম স্থানে পৌছেছেন। অভিষেককারী মায়াঙ্ক আগরওয়াল, ব্যাটসম্য়ানদের তালিকায় প্রবেশ করেছেন ৬৭তম স্থানে থেকে। আর ম্য়ান অব দ্য ম্যাচ বুমরা ২৮তম স্থান থেকে দ্বাদশ স্থানে উঠে এসেছেন।

প্যাট কামিন্স
মেলবোর্নে ৯ উইকেট শিকার করে প্যাট কামিন্স ৫ ধাপ উঠে কেরিয়ারের সেরা তৃতীয় স্থানে রয়েছেন। ব্য়াটসম্যানদের তালিকাতেও তিনি ১৩ ধাপ এগিয়ে ৯১তম স্থানে উঠে এসেছেন। এছাড়া অস্ট্রেলিয়া দলে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে ট্রাভিস হেড-এর। ৭ ধাপ উঠে তিনি আছেন ৫৬তম স্থানে।


Click it and Unblock the Notifications



















