অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সেমিফাইনালে দুর্দান্ত বোলিং ভারতের।পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে ১৭২ রানে অলআউট করল ভারত। নির্ধারিত পঞ্চাশ ওভারের খেলার আগেই ভারতীয় বোলারদের দাপুটের বোলিংয়ের সামনে পাকিস্তান দল অলআউট হয়েছে। ৪৩.১ ওভারে পাকিস্তান দল অলআউট হয়।
বল হাতে নীল জার্সিতে এদিন কামাল দেখালেন রবি বিষ্ণুই। ভারতীয় জুনিয়র দলের লেগ স্পিনার টুর্নামেন্ট জুড়েই দুর্দান্ত বোলিং করছেন। ম্যাচে এদিন পাকিস্তানের বিরুদ্ধে রবি দুটি উইকেট নেন। যার আগে বাঁ-হাতি পেসার সুশান্ত মিশ্র পাকিস্তানের টপ অর্ডারে ভাঙন ধরান। মহম্মদ হুরাইরা, রোহেল নাজির ও আমির আলির উইকেট নিয়েছেন সুশান্ত। পাকিস্তানের উইকেটকিপার ব্যাটসম্যান নাজিরকে ৬২ রানে থামিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন সুশান্ত।
From 95/3 Pakistan fell to 172 all out.
— Cricket World Cup (@cricketworldcup) February 4, 2020
What did you make of that performance with the ball from the Indian team?#U19CWC | #INDvPAK | #FutureStars pic.twitter.com/cWB0YiluUS
অন্যদিকে বল হাতে এদিন ফের কার্তিক ত্যাগীও জ্বলে ওঠেন। তিনিও নীল জার্সিতে টুর্নামেন্টে বল হাতে নজর কেড়েছেন। এদিন পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে ৮ ওভার বল করে ৩২ রান খরচে ত্যাগী ২ উইকেট তুলে নেন।
অথর্ব ও যশশ্বী একটি করে উইকেট পেয়েছেন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে উঠতে ভারতকে পাকিস্তানের বিরুদ্ধে ১৭৩ রান করতে হবে। পাকিস্তানের হয়ে অধিনায়ক নাজির সর্বোচ্চ ৬২ রান করেন ও ওপেনার হাইদার আলি ৫৬ রান হাঁকান। এই নিয়ে টুর্নামেন্টের পাঁচটি ম্যাচেই প্রতিপক্ষকে অলআউট করল ভারত।
India bowl Pakistan out for 172.
— Cricket World Cup (@cricketworldcup) February 4, 2020
Can they chase it down?#U19CWC | #INDvPAK | #FutureStars pic.twitter.com/YlYgXargj5
১৭৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারতীয় দল এবার কেমন ব্যাট করে দেখার। ভারতের হয়ে যশশ্বী টুর্নামেন্টের চার ম্যাচের মধ্য়ে তিনটিতে হাফ সেঞ্চুরি করেছেন। কোয়ার্টার ফাইনালে তাঁর ব্যাটে হাফ সেঞ্চুরি ইনিংসে ভর করেই ভারত ম্যাচে ফিরেছিল। এছাড়া মিডল অর্ডারে অথর্ব অঙ্কোলেকর হাফ সেঞ্চুরি করেছিলেন।টপ অর্ডারে অধিনায়ক প্রিয়ম গর্গের দিকেও নজর থাকবে।
The impressive Sushant strikes removing Rohail Nazir for 62.
— Cricket World Cup (@cricketworldcup) February 4, 2020
Pakistan now 169/8.#U19CWC | #INDvPAK | #FutureStars pic.twitter.com/q5ZM1Clbqn