ঠিক কবে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করতে চাইছে আইসিসি? বোর্ড মিটিংয়ে কোন সিদ্ধান্ত?

বৃহস্পতিবারের বোর্ড মিটিংয়েও চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারল না আইসিসি। একই সঙ্গে ঝুলে রইল মহিলাদের আগামী বছরের ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপের ভাগ্যও। করোনা ভাইরাসের প্রভাব এখনও নিয়ন্ত্রণে না আসায় আপাতত পরিস্থিতির ওপর নজর রাখাই শ্রেয় বলে মনে করছে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা।

করোনা ভাইরাস ও লকডাউন

করোনা ভাইরাস ও লকডাউন

বিশ্বব্যাপী ৯৭ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন প্রায় পাঁচ লক্ষ মানুষ। ভারতে প্রায় পাঁচ লক্ষ মানুষ মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৫ হাজারেরও বেশি মানুষের। বিশ্বের অন্যান্য ক্রিকেট খেলিয়ে দেশেও ব্যাপক প্রভাব বিস্তার করেছে অতিমারী করোনা। সর্বত্র লকডাউন জারি থাকায় বন্ধ রয়েছে ক্রিকেট।

কবে শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ

কবে শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ

অস্ট্রেলিয়ায় চলতি বছরের ১৮ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রায় এক মাস চলার কথা টুর্নামেন্ট। তবে করোনা ভাইরাসের কারণে বিশ্বকাপ নির্ধারিত সূচি মেনে বিশ্বকাপের আসর বসাতে চাইছে না অস্ট্রেলিয়া। সেক্ষেত্রে কবে হবে এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, তা নিয়ে চূড়ান্ত নিতে বৃহস্পতিবার টেলি কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠকে বসেছিলেন আইসিসি বোর্ডের সদস্যরা।

কী চায় অস্ট্রেলিয়া

কী চায় অস্ট্রেলিয়া

করোনা ভাইরাসের আতঙ্কে চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে চাইছে না অস্ট্রেলিয়া। ২০২১-এ ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই টুর্নামেন্টকে ২০২২-এ নিয়ে গিয়ে এ বারের বিশ্বকাপ আগামী বছর করার প্রস্তাব দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।

কী ভাবছে আইসিসি

কী ভাবছে আইসিসি

বৃহস্পতিবারের বোর্ড মিটিংয়ে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ করতে পারেনি আইসিসি। আগামী মাসের মাঝামাঝি সময়ে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সূত্র মারফত জানা গিয়েছে। করোনা ভাইরাসের জেরে এ বছরের বিশ্বকাপ বাতিল হলে, তা আগামী বছর নয়, ২০২২ সালে পিছিয়ে নিয়ে যাওয়া হতে পারে বলে আইসিসি সূত্রে খবর। ২০২১ সালে নির্ধারিত ক্যালেন্ডার মেনে ভারতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে বলে ঠিক করা হয়েছে।

আইসিসি-র শীর্ষ পদের নির্বাচনে সৌরভ মনোনয়ন জমা দেবেন কিনা, জানা যাবে শীঘ্র

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, June 26, 2020, 16:37 [IST]
Other articles published on Jun 26, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+