সমালোচনা সত্ত্বেও ৪ দিনের টেস্ট নিয়ে মার্চে বৈঠকে বসছে আইসিসি

প্রাক্তন ক্রিকেটারদের সমালোচনা সত্ত্বেও আগামী মার্চে ৪ দিনের টেস্ট নিয়ে আইসিসি বৈঠকে বসতে চলেছে বলে সূত্রের খবর। দেশের প্রাক্তন লেগ স্পিনার অনিল কুম্বলে নেতৃত্বাধীন আইসিসি-র ক্রিকেট কমিটির সদস্যরা বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে জানানো হয়েছে।

কবে বৈঠক

কবে বৈঠক

এখনও পর্যন্ত যা খবর, চলতি বছরের ২৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দুবাইতে অনুষ্ঠিত হতে চলা আইসিসি-র ক্রিকেট কমিটির বৈঠকে ৪ দিনের টেস্ট নিয়ে আলোচনা হবে বলে সূত্রের খবর। কমিটির প্রধান তথা ভারতীয় ক্রিকেটের লেজেন্ড অনিল কুম্বলে নিজে একথা জানিয়েছেন বলেও খবর। ওই কমিটিতে রাহুল দ্রাবিড়, আন্ড্রু স্ট্রস, মাহেলা জয়াবর্ধনে, শন পোলকের মতো ক্রিকেট লেজেন্ডরা।

টেস্টের জনপ্রিয়তায় কমতি

টেস্টের জনপ্রিয়তায় কমতি

টি-টোয়েন্টির যুগে ক্রিকেট বিশ্বে ক্রমে জনপ্রিয়তা হারাচ্ছে পাঁচ দিনের টেস্ট। তাই লাল বলের ফর্ম্যাটকে কিছুটা সংক্ষিপ্ত করার ভাবনায় রয়েছে আইসিসি। টেস্ট ক্রিকেট পাঁচের পরিবর্তে চার দিনের হলে, ম্যাচের শিথিলতা কিছুটা কমবে বলেই মনে করছে আইসিসি।

ঢের দেরি

ঢের দেরি

২০২১-র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ দিনের ফর্ম্যাট অন্তর্ভূক্ত করা হবে না বলে আইসিসি-র তরফে জানানো হয়েছে। বিষয়টি বাস্তবায়িত করতে আইসিসি আরও কিছুটা সময় নিতে চায় বলে জানানো হয়েছে।

সময়

সময়

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২০৩১ চক্রে এই নতুন ফর্ম্যাট চালু করা হবে বলে আইসিসি-র একটি সূত্রের তরফে দাবি করা হয়েছে। উল্লেখ্য বিভিন্ন দেশের ঘরোয়া ক্রিকেটে চার দিনের টেস্ট ম্যাচ চালু রয়েছে। তাই আন্তর্জাতিক ক্ষেত্রে এই নতুন ফর্ম্যাটের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে ক্রিকেটারদের সমস্যা হবে না বলে আইসিসি-র প্রাথমিক ধারণা।

কমবে ওভার!

কমবে ওভার!

টেস্ট ম্যাচ পাঁচের পরিবর্তে চার দিনের হলে প্রতি দিনের ওভার সংখ্যা বাড়িয়ে দেওয়ার ভাবনা নিয়েছে আইসিসি। ৯০-র পরিবর্তে তা ৯৮ করা হবে বলে ভাবা হয়েছে বলে সূত্রের খবর। অর্থাৎ সবমিলিয়ে চার দিনের টেস্ট ৫৮ ওভার কম খেলানো হবে বলে সূত্রের দাবি।

বিরোধিতা

বিরোধিতা

মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর থেকে অস্ট্রেলিয়ার সর্বকালের অন্যতম সফল ক্রিকেট অধিনায়ক রিকি পন্টিং, অজি লেজেন্ড গ্লেন ম্যাকগ্রা থেকে প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর চার দিনের টেস্টের তীব্র বিরোধিতা করেছেন। টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ও অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়নও আইসিসি-র নতুন প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছেন।

 পক্ষে কারা

পক্ষে কারা

আইসিসি প্রস্তাবিত চার দিনের টেস্টের পক্ষে কথা বলেছেন অস্ট্রেলিয়ার লেজেন্ড শেন ওয়ার্ন, মার্ক টেলর ও ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, January 6, 2020, 16:44 [IST]
Other articles published on Jan 6, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+