২০২১-র পর ৪ দিনের বাধ্যতামূলক টেস্টে আনতে চলেছে আইসিসি!

চার দিনের বাধ্যতামূলক টেস্ট ম্যাচ চালু করার উদ্যোগ নিতে চলেছে আইসিসি। ২০২৩-র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে এই নতুন পদ্ধতি চালু হবে বলে সূত্র মারফত জানা গিয়েছে। সেক্ষেত্রে খেলার নিয়মেও পরিবর্তন করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

 ৫-র পরিবর্তে ৪

৫-র পরিবর্তে ৪

টি-টোয়েন্টির যুগে বিশ্বে ক্রমে জনপ্রিয়তা হারাচ্ছে পাঁচ দিনের টেস্ট। তাই লাল বলের ফর্ম্যাটকে কিছুটা সংক্ষিপ্ত করার ভাবনায় রয়েছে আইসিসি। টেস্ট পাঁচের পরিবর্তে চার দিনের হলে শিথিলতা কিছুটা কমবে বলেই মনে করছে আইসিসি।

 ২০২১-র টেস্ট চ্যাম্পিয়নশিপ

২০২১-র টেস্ট চ্যাম্পিয়নশিপ

আইসিসি-র একটি সূত্রের তরফে জানানো হয়েছে যে ২০২১-র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ দিনের ফর্ম্যাট অন্তর্ভূক্ত করা হবে না। কারণ বিষয়টি বাস্তবায়িত করতে আইসিসি আরও কিছুটা সময় নিতে চায় বলে জানানো হয়েছে।

 ২০২৩-র টেস্ট চ্যাম্পিয়নশিপ

২০২৩-র টেস্ট চ্যাম্পিয়নশিপ

২০২৩-র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে এই নতুন ফর্ম্যাট চালু করা হবে বলে আইসিসি-র তরফে জানানো হয়েছে। উল্লেখ্য বিভিন্ন দেশের ঘরোয়া ক্রিকেটে চার দিনের টেস্ট ম্যাচ চালু রয়েছে। তাই আন্তর্জাতিক ক্ষেত্রে এই নতুন ফর্ম্যাটের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে ক্রিকেটারদের সমস্যা হবে না বলে আইসিসি-ক ধারণা।

নিয়মে পরিবর্তন

নিয়মে পরিবর্তন

টেস্ট ম্যাচ পাঁচের পরিবর্তে চার দিনের হলে প্রতি দিনের ওভার সংখ্যা বাড়িয়ে দেওয়া হবে বলে আইসিসি-র তরফে জানানো হয়েছে। ৯০-র পরিবর্তে তা ৯৮ করা হবে বলে ভাবা হয়েছে। অর্থাৎ সবমিলিয়ে চার দিনের টেস্ট ৫৮ ওভার কম খেলানো হবে বলে জানাচ্ছেন পরিসংখ্যানবিদরা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, December 30, 2019, 18:15 [IST]
Other articles published on Dec 30, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+