
মহিলা ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে গেল কোন চার দল
গ্রুপের চার ম্যাচ জিতে ভারত এ গ্রুপে শীর্ষে থেকে আগেই সেমিফাইনালে পৌঁছেছিল। বিশ্বকাপের গ্রুপ পর্বে এবছর ভারতীয় মেয়েরা অপ্রতিরোদ্ধ রয়েছে। এরপর অস্ট্রেলিয়া ৪ ম্যাচের ৩টিতে জয় পেয়ে এ গ্রুপ থেকে সেমির টিকিট পাকা করে।
অন্যদিকে বি গ্রুপ থেকে ইংল্যান্ড ৪ ম্যাচে ৩টি জিতে ৬ পয়েন্ট নিয়ে সেমিতে গিয়েছে। আর শেষ ম্যাচটিতে পয়েন্ট ভাগাভাগির পর দক্ষিণ আফ্রিকা ৪ ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে বি গ্রুপে শীর্ষ থেকে সেমিফাইনালে গেল।
|
বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ কোন দল
২০২০ মহিলা ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড। সেমিফাইনালে কঠিন প্রতিপক্ষের সামনে হরমনপ্রীত কউর অ্যান্ড কোম্পানি। অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
কবে ম্যাচ, কখন দেখবেন
বৃহস্পতিবার ৫ মার্চ ভারত বনাম ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচটি ভারতীয় সময়ে সকাল ৯টা ৩০ মিনিট থেকে দেখা যাবে। অন্যদিকে অন্য সেমিফাইনালে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচটি ভারতীয় সময়ে দুপুর ১টি থেকে দেখা যাবে।
২০১৮ বিশ্বকাপে সেমিফাইনালে ভারতের ফল কী হয়েছিল
শেষবার ২০১৮ সালে মেয়েদের টি-২০ ক্রিকেট বিশ্বকাপে সেমিফাইনাল পর্বে ভারত ও ইংল্যান্ড একে অন্যের বিরুদ্ধে খেলেছিল। সেই ম্যাচ ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ১১২ রানে গুটিয়ে যায়। জবাবে ইংল্যান্ড ১৭ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতে ফাইনাল খেলেছিল।


Click it and Unblock the Notifications


















