
ভারতীয় দলের খবর
ভারতের মহিলা দল ৫০ ওভারের ক্রিকেটে অতিমধ্যেই প্রভূত সাফল্য পেয়েছএ। কিন্তু ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে, এতদিন তাদের সেই সাফল্য ছিল না। শেষ এশিয়া কাপেও দুর্বল বাংলাদেশ মহিলা দলের বিরুদ্ধেও দুই-দুইবার হারতে হয়েছিল। তাই এই টুর্নামেন্টে মাস ছয়েক আগেও ভারতকে কেউ ধর্তব্যের মধ্যে আনছিলেন না। কিন্তু তারপর থেকে বদলে গিয়েছে অনেককিছুই। নতুন কোচ রমেশ পাওয়ারের অধীনে গত ৮ ম্যাচ ধরে অপরাজিত ভারত। দলের বোলিং বিভাগে স্পিনার মজুত করে টি২০ জয়ের নতুন ফর্মুলা আবিষ্কার করেছএ তারা। আর বিশ্বকাপের গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে এখন তারা আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে। এই মুহূর্তে 'ল অব অ্যাভারেজ' ছাড়া তারা কোনও কিছু নিয়েই ভয় পাচ্ছেন না। দলের কনিষ্ঠতম ক্রিকেটার জেমাইমা রড্রিগেজ বলেছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়টা তাঁদের আত্মবিশঅবাস দিলেও সেই জয়ে তারা ভেসে যাচ্ছেন না। সেমিফাইনালে আরও ভাল খেলাতেই তাদের ফোকাস আবদ্ধ।

ইংল্যান্ড দলের খবর
গ্রুপের শেষ ম্যাচে নামার আগে পর্যন্ত টি২০ বিশ্বকাপে সেভাবে চ্যালেঞ্জের মুখে পড়েনি ইংল্যান্ড মহিলা দল, পরীক্ষিত হয়নি তাদের মিডল অর্ডারের শক্তিও। কিন্তু গ্রুপের শেষ ম্যাচে টি২০ চ্য়াম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ মহিলা দলের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লডা়ইয়ে শেষ পর্যন্ত হারতে হয়েছে ইংল্যান্ডকে। তাদের মিডল অর্ডার কিন্তু সেই ম্যাচে ব্যর্থ হয়। এই টুর্নামেন্টে তাঁরা নির্ভর করেছিল দলের স্পিনারদের উপরে। কিন্তু কার্যক্ষেত্রে সেন্ট লুসিয়ার আদর্শ পরিবেশে জ্বলে উঠেছেন তাদের জোরে বোলাররাই। তবে সেমিফাইনালে মাঠ বদলে যাচ্ছে। তাই হিথার নাইট-বাহিনীর সামনে অন্য মাঠেও সেই পারফরম্য়ান্সের পুনরাবৃত্তি করার চ্যালেঞ্জ রয়েছে। পাশাপাশি মাথায় রাখতে হবে, ভারতীয় ব্য়াটাররা কিন্তু স্পিন বোলিংটা খুব ভাল খেলেন। আর তাদেরকেও মোকাবিলা করতে হবে শক্তিশালী ভারতীয় স্পিনারদের। সেমিফাইনালে হারতে হলেও শেষ বল পর্যন্ত তাঁরা যেভাবে লডা়ই করেছেন, সেটাই তাঁর দলের শক্তির পরিচয় দিয়েছে বলে দাবি ইংল্যান্ড অধিনায়িকা হিথার নাইটের।

বদলার ম্যাচ
টি২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছনো তো আছেই, তার বাইরেও এই ম্যাচে বদলার দারুণ সুযোগ রয়েছে হরমনপ্রিত-স্মৃতি মান্ধানাদের। যা তাদের জেতার বাড়তি অনুপ্রেরণা জোগাবে। ২০১৭-তে ৫০ ওভারের বিশ্বকাপের ফাইনালে লর্ডস-এর মাঠে এই ইংল্যান্ডই কিন্তু ভারতের মহিলা দের কাপ জেতার স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছিল। ইংল্যান্ডকে হারিয়েই টুর্নামেন্ট শুরু করেছিল ভারত। তারপর একবার মাত্র হোঁচট খাওয়া ছাড়া তারা পৌঁছে গিয়েছিল ফাইনালে। আর তারপর ৪৩ বলে ৩৮ রান চাই, এই অবস্থা থেকে ইংল্যান্ডের জোরে বোলার আনায়া শ্রুবসোল-এর দুর্দান্ত স্পেলে পরপর ৭ উইকেট হারিয়ে, ফাইনালে হারতে হয়েছিল হরমনপ্রিতদের। সেই হারের ক্ষত কিন্তু স্মৃতিদের মন থেকে হারিয়ে যায়নি।

দুই দলের স্কোয়াড
ভারত: হরমনপ্রিত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, মিতালি রাজ, জেমাইমা রড্রিগেজ, বেদা কৃষ্ণমূর্তি, দীপ্তি শর্মা, তানিয়া ভাটিয়া, পুনম যাদব, রাধা যাদব, অনুজা পাতিল, একতা বিস্ত, দয়ালান হেমলতা, মানসী জোশি, পূজা বস্ত্রকার, অরুন্ধতী রেড্ডি।
ইংল্যান্ড: হিথার নাইট (অধিনায়ক), ট্যামি বিউমন্ট, ক্যাথরিন ব্রান্ট, সোফিয়া ডঙ্কলে, সোফি এক্লেস্টোন, টাশ ফারান্ট, ক্রিস্টি গর্ডন, জেনি গুন, ড্যানি হ্যাজেল, অ্যামি জোন্স, ন্যাট শিভার, লিনসে স্মিথ, আনায়া শ্রুবসোল, লরেন উইনফিল্ড, ড্যানি ওয়ায়েট।

কখন, কোথায় দেখবেন?
ভারত বনাম ইংল্যান্ড
২য় সেমিফাইনাল, আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপ
শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮
ভারতীয় সময় ভোর সাড়ে ৫টায়
ম্যাচের সরাসরি সম্প্রচার - স্টার স্পোর্টস নেওয়ার্ক
লাইভ স্ট্রিমিং - হটস্টার


Click it and Unblock the Notifications



















