বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কোন কোন দল অভিযান শুরু করেছে
এই মুহূর্তে মোট ছটি দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অভিযান শুরু করেছে। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড প্রথম দুই দল হিসেবে এই টুর্নামেন্ট শুরু করে। এজবাস্টনে অ্যাসেজ টেস্ট সিরিজ দিয়ে এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে।
এরপর শ্রীলঙ্কার মাটিতে নিউজিল্যান্ড ম্যাচ খেলেছে। গত সপ্তাহে টুর্নামেন্টে অভিযান শুরু করেছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।
পয়েন্ট টেবিল
১) ভারত- ১ ম্যাচ খেলে ১টিতে জিতে, সংগ্রহ ৬০ পয়েন্ট
২) শ্রীলঙ্কা-১ ম্যাচ খেলে ১টিতে জিতে, সংগ্রহ ৬০ পয়েন্ট
৩) অস্ট্রেলিয়া-৩ ম্যাচ খেলে ১টি জয়, ১টি ড্র, সংগ্রহ ৩২ পয়েন্ট
৪) ইংল্যান্ড- ৩ ম্যাচ খেলে ১টি জয়, ১টি ড্র, সংগ্রহ ৩২ পয়েন্ট
৫) নিউজিল্যান্ড- ১ ম্যাচ খেলে ১টি হেরে, সংগ্রহ ০
৬) ওয়েস্ট ইন্ডিজ- ১ ম্যাচ খেলে ১টি হেরে, সংগ্রহ ০

যে দলগুলি এখনও অভিযান শুরু করেনি
বিশ্বের নয় দলের এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও অভিযান শুরু করেনি তিন দল। দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও পাকিস্তান এখনও এই মেগা টুর্নামেন্টে অভিযান শুরু করেনি।


Click it and Unblock the Notifications



















