ভারত বনাম অস্ট্রেলিয়া: ওয়ার্নারদের লড়াকু রান চ্যালেঞ্জ ছুঁড়ে দিল মেন ইন ব্লু

ভবিষ্যতে ভারতীয় দলে ফিনিশার হয়ে উঠতে পারবেন কি লোকেশ রাহুল। সেটা অবশ্য ভবিষ্যতই বলবে,এদিন অবশ্য দলের হয়ে ফিনিশারের ভূমিকায় নেমে ব্যাটে দুর্দান্ত পারফর্ম্য়ান্স ডানহাতির। ৫২ বলে ৮০ রান হাঁকিয়ে রাজকোটে অজিদের বিরুদ্ধে দলকে ৩৪০ রানে পৌঁছে দিলেন। এই রান ডিফেন্ড করতে নেমে শামি-বুমরাহ নভদীপ সাইনিরা এখন কেমন বোলিং করে সেটাই এখন দেখার। সিরিজ বাঁচানোর ম্যাচে রাজকোটে ভারত শেষ হাসি হাসে কিনা দেখার।

ব্যাটে এদিন দুই ওপেনার দারুণ খেললেন। রোহিত ৪২ রানে আউট হন। এদিন ৪৬ রান করলে আন্তর্জাতিক ওডিআইয়ে ৯ হাজার রানের গণ্ডিতে পৌঁছে যেতে পারতেন। অপর ওপেনার শিখর কামব্যাকের পর দুর্দান্ত খেলছেন। এদিন ৯৬ রান করে ধাওয়ান আউট হন। কেরিয়ারে ১৮তম ওডিআই সেঞ্চুরিটি এদিন মাঠে ফেলে এলেন শিখর।

ফের তিন নম্বরে ফিরে রানের ছন্দে ফিরলেন বিরাট। এদিন তিনিও সেঞ্চুরি করতে পারতেন। শেষ পর্যন্ত অজি দলের রিলে ক্যাচে আউট হয়েছেন। ৭৮ রানের মাথায় বড় শট খেলতে গিয়ে বাউন্ডারি সামনে অ্য়াস্টন আগার ও স্টার্কের রিকে ক্যাচে আউট হয়েছেন। তাঁর উইকেট শিকার করেন জাম্পা। চার ও ছয়ে শ্রেয়স ও মনীশ হতাশ করলেও পাঁচ নম্বরে নেমে লোকেশ রাহুল এদিন ৫২ বলে ৮০ রান করে দলকে তিনশো রানের গণ্ডি পার করান। ম্যাচ জিততে অস্ট্রেলিয়াকে ৩৪১ রান করতে হবে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, January 17, 2020, 17:53 [IST]
Other articles published on Jan 17, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+