ভারত বনাম অস্ট্রেলিয়া: ১টি সেঞ্চুরি করে ৩টি বড় রেকর্ড গড়তে পারেন বিরাট

டிராவிட் பின் வாங்கியதற்கு என்ன காரணம்...கங்குலி சொல்லும் ரகசியம்!- வீடியோ

শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ রক্ষার ম্যাচ। তিন ম্যাচে ওডিআই সিরিজে ০-১ পিছিয়ে থাকা অবস্থায় রাজকোটে ম্যাচ হারলে সিরিজ হারানোর আশঙ্কা। এই পরিস্থিতি কঠিন ম্যাচে দলে একাধিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে এই ম্যাচে তিনটি রেকর্ড গড়ার সামনে বিরাট কোহলি।

সচিনকে ছুঁয়ে ফেলতে পারেন বিরাট

সচিনকে ছুঁয়ে ফেলতে পারেন বিরাট

শুক্রবার সেঞ্চুরি হাঁকাতে পারলে সচিন তেন্ডুলকরকে ছুঁয়ে ফেলতে পারেন কোহলি। ওডিআই কেরিয়ারে সচিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯টি শতরান হাঁকিয়েছিলেন। অজিদের বিরুদ্ধে ৭১ ম্যাচ খেলে সচিন ৩০৭৭ রান করেন। সেঞ্চুরি সংখ্যান ৯টি। বিরাট সেখানে ৩৮ ম্যাচ খেলে ১৭৪৩ রান করেছেন। ঝুলিতে ৮টি ওডিআই সেঞ্চুরি রয়েছে। রাজকোটে সেঞ্চুরি পেলে কিংবদন্তি সচিনকে ছুঁয়ে ফেলবেন বিরাট।

 রিকি পন্টিংকে টপকে যেতে পারেন বিরাট

রিকি পন্টিংকে টপকে যেতে পারেন বিরাট

আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কদের মধ্যে সবচেয়ে বেশি রিকি পন্টিং ৪১টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। ৩২৪ ম্য়াচ খেলে অজি অধিনায়ক এই কীর্তি গড়েছিলেন। সেখানে অধিনায়ক হিসেবে বিরাট ১৬৯ ম্যাচ খেলে ৪১টি সেঞ্চুরি করেছেন। রাজকোটের মাঠে সেঞ্চুরি করলে রিকি পন্টিংয়ের কীর্তি ভাঙবেন ভিকে।

 সচিনের আরও একটি রেকর্ড ছুঁয়ে ফেলতে পারেন ভিকে

সচিনের আরও একটি রেকর্ড ছুঁয়ে ফেলতে পারেন ভিকে

অন্যদিকে দেশের মাটিতে ওডিআইয়ে সচিনের ঝুলিতে ২০টি সেঞ্চুরি রয়েছে। এই পরিসংখ্যানে বিরাটের সংগ্রহ ১৯টি সেঞ্চুরি। ঘরের মাঠে দেশের ক্রিকেট সমর্থকদের সামনে বিরাট এখনও পর্যন্ত ১৯টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। অর্থাৎ ঘরের মাঠে সচিনের ওডিআই সেঞ্চুরি সংখ্যা থেকে ১টি মাত্র সেঞ্চুরি দূরে বিরাট। রাজকোটে সেঞ্চুরি হাঁকালেই ক্রিকেটঈশ্বর সচিনকে ছুঁয়ে ফেলবেন কোহলি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, January 16, 2020, 19:02 [IST]
Other articles published on Jan 16, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+