তিনে ফিরেই রানে ফিরলেন বিরাট, ফের জাম্পার শিকার কোহলি, শতরান হাতছাডা়

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মুম্বইয়ে ওডিআই সিরিজে প্রথম মহারণে তাঁর চার নম্বরে ব্যাট করতে নামা নিয়ে তুমুল আলোচনা হয়েছিল। পরবর্তী ম্যাচে তিন নম্বরে ফিরে রানে ফিরলেন বিরাট কোহলি।

রাজকোটে সিরিজের দ্বিতীয় দিন বিরাটের সামনে শতরান হাঁকানোর সুযোগ ছিল। শেষপর্যন্ত অবশ্য ঘরের মাঠে ২০ তম ওডিআই সেঞ্চুরিটি মাঠে ফেলে এলেন। এদিন বড় শট খেলতে গিয়ে ৭৮ রানে আউট হয়েছেন।

৭৬ বল খেলে ৭৮ রান করে বিরাট আউট হয়েছেন। প্রথম ম্যাচের পর এবার দ্বিতীয় ম্যাচেও জাম্পার শিকার হয়ে আউট হলেন কোহলি।

জাম্পারর বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারির সামনে রিলে ক্যাচে স্টার্কের হাতে জমা পড়েন ভিকে। বাউন্ডারির সামনে অ্যাস্টন আগার ক্যাচটি নিয়ে স্টার্কের হাতে ছুঁড়ে দিতে রিলে ক্যাচটি সম্পূর্ণ হয়। এদিন ঘরের মাঠে অজিদের বিরুদ্ধে সেঞ্চুরি পেলে সচিন তেন্ডুলকরকে ছুঁয়ে ফেলতে পারতেন কোহলি। ঘরের মাঠে সচিনের ২০টি ওডিআই সেঞ্চুরি ছিল। সেখানে ঘরের মাঠে বিরাটের ওডিআই সেঞ্চুরি সংখ্যা ১৯টি। এদিন সচিনের কীর্তি ছোঁয়ার সুযোগ হারালেন বিরাট।

বিরাট ছাড়া শিখর ধাওয়ান এদিন ৯৬ রান করেন। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে রাহুল ৮০ করেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, January 17, 2020, 16:46 [IST]
Other articles published on Jan 17, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+