|
ঠিক কী ঘটেছে?
চিপকে ম্যাচের ৪৮তম ওভারে দৌড়ে এক রান নিতে গিয়ে রানআউট হন জাদেজা। যদিও সেই রান আউট নিয়ে বিতর্ক রয়েছে। রান নেওয়ার সময় স্ট্রাইকিং এন্ডে রস্টন চেজ বল ছোঁড়েন। চেজের থ্রো সরাসরি উইকেট ভেঙে দিলেও প্রাথমিকভাবে ওয়েস্ট ইন্ডিজ দল কোনও আবেদন করেনি।
|
আম্পায়ার প্রাথমিকভাবে আউট দেননি
জাদেজা ক্রিজ থেকে দূরে থাকলেও মাঠের আম্পায়ার শন জর্জ থার্ড আম্পায়ার কল করেননি। এরপর মাঠের জায়েন্ট স্ক্রিনে পুরো ঘটনা দেখানো হলে, জাদেজা রান আউট ছিলেন বলে দেখা যায়।
|
পোলার্ডের আবেদন
এরপরই ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে পোলার্ড আবেদন করেন। ফলে অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর আম্পায়ার থার্ড আম্পায়ার কল করে। এরপর তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে জাদেজাকে আউট দেওয়া হয়। ২১ বলে ২১ রান করে রান আউট হন জাদেজা।
|
বিরাটের ক্ষোভপ্রকাশ
ড্রেসিংরুম থেকে পুরো ঘটনা দেখে মাঠের বাউন্ডারি রোপের ধারে ছুটে এসে অভিযোগ করতে থাকেন বিরাট। পরে প্রতিপক্ষ ড্রেসিংরুমের দিকে তাকিয়ে হাততালি দিয়ে ক্ষোভপ্রকাশ করে ভারতীয় ড্রেসিংরুমে ফিরে আসেন কোহলি।


Click it and Unblock the Notifications



















