বিরাটের এই শট দেখে মুগ্ধ ভিভ, কোহলির মতো শটটি খেলতে পারলে খুুশি হতেন বললেন কিংবদন্তি

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বিরাটের ব্যাটিং দাপট দেখে মুগ্ধ ক্যারবিয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডস। বুধবার দুই দেশের মধ্যে তৃতীয় ওডিআই মহারণে সেঞ্চুরি হাঁকান ভিকে। প্রসঙ্গত দ্বীপপুঞ্জে সফরে গিয়ে এটি বিরাটের ব্যাক টু ব্যাক ওডিআই সেঞ্চুরি।

বিরাটের কোন শটে মোহিত ভিভ

বিরাটের ৪৩তম ওডিআই সেঞ্চুরিটি মাঠে বসে দেখেছেন রিচার্ডস। কমেন্ট্রি বক্সে বিরাটের ইনিংস চলাকালীন ধারাভাষ্য দিয়েছেন কিংবদন্তি ভিভ। এই ইনিংসেই বিরাট লফ্টেড কভার ড্রাইভে একটি বাউন্ডারি হাঁকান।যা দেখে ধারাভাষ্যে ভিভ রিচার্ডস বলেছেন, 'কোহলির এই শটটি দেখে আমি মুগ্ধ। এমন শট আমার ব্যাটিং জীবনে আমি হাঁকাতে পারলে মন খুশি হয়ে যেত।'

বিরাটের ৪৩তম ওডিআই সেঞ্চুরি

বিরাটের ৪৩তম ওডিআই সেঞ্চুরি

প্রসঙ্গত সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচে ৯৯ বলে ১১৪ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। ইনিংস সাজানো ছিল ১৪টি চার দিয়ে। সেঞ্চুরি হাঁকিয়ে প্রথম ক্রিকেটার হিসেবে এক দশকে ২০ হাজার আন্তর্জাতিক রান হাঁকানোর মাইলস্টোন ছুঁয়েছেন বিরাট।

বিরাটের ব্যাটে ভারত সিরিজ জিতল ২-০ ব্যবধানে

বিরাটের ব্যাটে ভারত সিরিজ জিতল ২-০ ব্যবধানে

বিরাটের ব্যাক টু ব্যাক সেঞ্চুরির সুবাদে ভারত তিন ম্যাচের ওডিআই সিরিজ জিতল ২-০ ব্যবধানে। ২৫৫ রান তাড়া করতে নেমে কোহলির ব্যাটে ভর করে ৬ উইকেট বাকি থাকতে ম্যাচ জিতে নেয় মেন ইন ব্লু।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, August 15, 2019, 18:18 [IST]
Other articles published on Aug 15, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+