দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট সিরিজ হোয়াইট ওয়াশ

রাঁচি টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক ইনিংস ও ২০২ রানের জয় পেয়েছে ভারত। একই সঙ্গে ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে বিরাট কোহলি ব্রিগেড। কী নজির গড়লেন তাঁরা এক নজরে দেখে নিন।

প্রথম হোয়াইট ওয়াশ

প্রথম হোয়াইট ওয়াশ

নিজেদের মাঠ হোক বা অ্যাওয়ে, দক্ষিণ আফ্রিকাকে টেস্টে এর আগে কখনও সিরিজ হোয়াইট ওয়াশ করতে পারেনি ভারত। এই প্রথমবার সেই কীর্তির মালিক হল বিরাট কোহলি নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। ঘরের মাঠে ফাফ ডু প্লেসিসদের ৩-০ ব্য়বধানে টেস্ট সিরিজ হারাল ভারত।

একই দিনে ১৬ উইকেট

একই দিনে ১৬ উইকেট

রাঁচি টেস্টের তৃতীয় দিনে প্রথম ইনিংসে আট উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপ ধ্বংস করেন ভারতীয় বোলাররা। একই দিনে দ্বিতীয় ইনিংসেও আট উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ একই দিনে ১৬ জন প্রোটিয়া ব্যাটসম্যানকে আউট করেন ভারতীয় বোলররা। এমন ঘটনা এর আগে কোনওদিন ঘটেনি।

ঘরের মাঠে ১১তম সিরিজ জয়

ঘরের মাঠে ১১তম সিরিজ জয়

ভাইজাক ও পুনে টেস্ট জিতেই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ জেতে ভারত। রাঁচি ম্যাচে জয়ের ব্যবধান বাড়িয়ে ঘরের মাঠে ১১তম টেস্ট সিরিজ জিতে রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া।

শামি-উমেশের ১০ উইকেট

শামি-উমেশের ১০ উইকেট

রাঁচি টেস্টেও কামাল দেখালেন ভারতীয় পেসাররা। মহম্মদ শামি ও উমেশ যাদব দুই ইনিংস মিলিয়ে মোট ১০ নিয়েছেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, October 22, 2019, 10:57 [IST]
Other articles published on Oct 22, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+