সামনে দক্ষিণ আফ্রিকা, ঘরের মাঠে অনন্য টেস্ট নজিরের মুখে টিম ইন্ডিয়া

বুধবার ভাইজাকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামছে ভারত। এই টেস্ট জিতলে লাল বলের ক্রিকেটে এক অনন্য নজির গড়বেন বিরাট কোহলিরা। সেই লক্ষ্যে নেটে গা ঘামাতে দেখা গেল ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও রোহিত শর্মা। নেটে দীর্ঘক্ষণ বল করলেন টিম ইন্ডিয়ার পেসার মহম্মদ শামি ও ইশান্ত শর্মা। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের হোম লেগ

ওয়েস্ট ইন্ডিজার বিরুদ্ধে তাদেরই মাটিতে অ্যাওয়ে লেগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করে টিম ইন্ডিয়া। বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোম লেগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচ খেলবে বিরাট কোহলি বাহিনী। চ্যাম্পিয়নশিপ তালিকার এক নম্বর স্থানে রয়েছে ভারত।

টানা এগারো

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় ক্রিকেট দল। ধারেভারে অনেক বেশি শক্তিশালী টিম ইন্ডিয়া, প্রোটিয়াদের বিরুদ্ধে এই সিরিজ জেতার দাবিদার। তা হলে ঘরের মাঠে টানা ১১টি টেস্ট সিরিজ জয়ের অনন্য রেকর্ডের মালিক হবে টিম ইন্ডিয়া।

নেটে ভারতীয়রা

বুধবার ভাইজাকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামছে ভারত। তার আগে নেটে গা ঘামাতে দেখা গেল ভারত অধিনায়ক বিরাট কোহলি, হিটম্যান রোহিত শর্মাকে। জসপ্রীত বুমরার অনুপস্থিতিতে টিম ইন্ডিয়ার পেস বিভাগ যাঁদের দায়িত্বে, সেই মহম্মদ শামি ও ইশান্ত শর্মাকে নেটে বল করতে দেখা গেছে। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, October 1, 2019, 12:56 [IST]
Other articles published on Oct 1, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+