আইসিসি র‌্যাঙ্কিংয়ে রমরমা বজায় রাখল ভারত, কোহলিদের দাপটও অব্যাহত

সদ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছে ভারতীয় দল। বিরাট কোহলির দল যে ক্রমশ অপ্রতিরোধ্য হয়ে উঠছে তা হাড়ে হাড়ে বুঝতে পারছে বাকী দলগুলি। আইসিসি সদ্য যে ক্রমতালিকা প্রকাশ করেছে তাতে দল অনুযায়ী ও খেলোয়াড়দের তালিকা অনুযায়ী ভারতের দাপট অব্যাহত রয়েছে। টেস্ট হোক বা একদিনের ফর্ম্যাট অথবা টি২০- ভারত সব জায়গায় দাপট দেখিয়ে চলেছে।

আইসিসি র‌্যাঙ্কিং বলছে টেস্টে ভারত ১১৬ রেটিং নিয়ে প্রথম স্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে ১০৮ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড। ১০৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

একদিনের র‌্যাঙ্কিংয়ে ১২১ পয়েন্ট নিয়ে ভারত দ্বিতীয় স্থানে রয়েছে। ১২৬ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে ইংল্যান্ড। ১১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

টি২০ ক্রিকেটে ১৩৮ পয়েন্ট নিয়ে পাকিস্তান সবচেয়ে ওপরে রয়েছে। ভারত ১২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ও ইংল্যান্ড ১১৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

টেস্টে ব্যাটসম্যানদের তালিকায় বিরাট কোহলি ৯২২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন। বোলিংয়ে ভারতীয়দের মধ্যে সেরা রবীন্দ্র জাদেজা আইসিসি-র তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন ৭৯৪ পয়েন্ট নিয়ে। অলরাউন্ডারের তালিকায় ৩৮৭ পয়েন্ট তিনি জাদেজা দ্বিতীয় স্থানে রয়েছেন।

একদিনের ক্রিকেটে ৮৯৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন বিরাট কোহলি। ৮৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। একদিনের বোলার ক্রমতালিকায় শীর্ষে জসপ্রীত বুমরাহ। তাঁর সংগ্রহ ৮৪১ পয়েন্ট। তৃতীয় স্থানে রয়েছেন কুলদীপ যাদব।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, January 9, 2019, 14:31 [IST]
Other articles published on Jan 9, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+