
ভাজ্জি কী জানিয়েছেন
দেশের হয়ে দুবার বিশ্বকাপ জেতা (২০০৭, ২০১১) তারকা স্পিনার হরভজন সীমান্তে চিনের আক্রমনের ঘটনার তীব্র নিন্দা করে, এই মুহূর্ত থেকে তিনি আর কোনও চিনা প্রোডাক্টের বিজ্ঞাপন করবেন না বলে সিদ্ধান্ত জানিয়েছেন।

হরভজনের আশ্বাস
ভারতীয় ক্রিকেটারের আশ্বাস,চিনা ছাড়াও মার্কেটে আরও অনেক ব্র্যান্ড রযেছে। তাঁদের স্পনসরশিপ গ্রহণ করলেও আগামীদিনে ভারতে চিনের কোনও পণ্যের হয়ে আর কোনও দিন তিনি কোনও প্রচার করবেন না। তাঁর দেখাদেখি ভারত আরও কোনও সেলিব্রিটি এভাবে চিনা পণ্য বয়কটে সরব হন কিনা, সেটা এখন দেখার।

গালওয়ানে সংঘর্ষ
প্রসঙ্গত গত সোমবার রাতে লাদাখের ভারত-চিন সীমান্তে গালওয়ান উপত্যকা উত্তপ্ত হয়ে উঠে। উপতক্যায় চিনা সেনার সঙ্গে ভারতীয় সেনার সংঘর্ষ হয়। এই সংঘর্ষে ভারতের একজন কর্ণেল ও ১৯ জন ভারতীয় জওয়ান শহিদ হন। এরপর দেশজুড়ে চিনকে কড়া জবাব দেওয়ার ও ভারতে চিনা পণ্য পুরোপুরি বর্জন করার ডাক উঠেছে। ক্রিকেট মহল থেকে শুরু করে দেশের নাগরিকরা শহিদ জওয়ানদের শেষশ্রদ্ধা জানিয়ে চিনের আক্রমণের তীব্র নিন্দা করেছেন।

বোর্ডের সঙ্গে চিনা সংস্থার চুক্তি
অন্যদিকে চিনা পণ্য বর্জনের ডাকে বোর্ডের আইপিএলের টাইটেল স্পনসর ভিভোর সঙ্গে চুক্তি বাতিল নিয়ে চাপ তৈরি হয়েছে। বোর্ডের পক্ষ থেকে এই নিয়ে পরের সপ্তাহে জরুরী বৈঠক ডাকা হয়েছে।


Click it and Unblock the Notifications
সৌরভের পরিবারে করোনা থাবা! কী জানালেন দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়


















