ভারত-পাক ম্যাচের সময় ধোনি-কন্যা আর পন্থের খুনসুটির এই ভিডিও মিস করবেন না!

ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে তখন যুযুধান দুই পক্ষের লড়াই। একদিকে, ভারত অন্যদিকে পাকিস্তান। বিশ্বক্রিকেটে এই লড়াই বহু 'বীরগাথা'র জন্ম দিয়েছে। আর বিশ্বকাপের মঞ্চ এবার ফের সেই ভারত পাক ম্যাচ । তবে মহেন্দ্র সিং ধোনির কন্য়া ছোট্ট জিভার কাছে ১৬ জুন ২০১৯ এর ক্রিকেট ময়দান , আর চার পাঁচটা ম্যাচ দেখার মতোই ছিল!

উইকেট কিপার ঋষভ পন্থ ২২ গজেও যেমন, মাঠের বাইরে তেমনি হুল্লোড়ের মেজাজের! আর ভারত-পাকিস্তান ম্যাচেও প্যাভিলিয়নে এমনই এক দৃশ্য দেখা গেল। সেখানে, ঋষভ পন্থের সঙ্গে রীতিমতো খুনসুটিতে জড়িয়ে পড়েন ছোট্ট জিভা। খুনসুটির ভিডিও দেখে বোঝা দায়, কার বয়স কত! তবে ঋষভ আর জিভার এই মজাগার ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

View this post on Instagram

Partners in crime 😈 @ziva_singh_dhoni

A post shared by Rishabh Pant (@rishabpant) on

ধোনির স্ত্রী সাক্ষী ধোনি এর আগে ইংল্যান্ড গিয়ে একাধিক ছবি পোস্ট করেন। তাতেও দেখা যায় সাক্ষী ধোনির সঙ্গে ভারতীয় টিমের এই উইকেট কিপার বেশ খোশ মেজাজে ঘোরাফেরা করছেন ইংল্য়ান্ড জুড়ে। সমিলিয়ে ভারতীয় শিবির এখন বেশ চাঙ্গা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, June 17, 2019, 14:27 [IST]
Other articles published on Jun 17, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+