ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের শুরুতেই বৃষ্টি বিভ্রাট। যার ফলে, ধর্মশালায় একটিও বল না খেলে প্রথম টি-টোয়েন্টি বাতিল ঘোষণা করা হয়েছিল। মোহালিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টি-টোয়েন্টিতেও কি বাধা হতে পারে বৃষ্টি?
ক্রিকেট ফ্যানেদের অবশ্য চিন্তা করার কারণ নেই। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বুধবার মোহালির আকাশ পুরোপুরি পরিষ্কার থাকবে। দিনের উষ্ণতা ৩০ ডিগ্রির কাছাকাছি ঘেরাফেরা করবে। দিনের বেলা আকাশ রৌদ্রজ্জ্বল থাকবে। ম্যাচের দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
ম্যাচ কখন
ভারতীয় সময় ম্যাচ শুরু সন্ধ্যে ৭টায়, টস হবে ৬.৩০ মিনিটে।
When the coaches are just as competitive as the players 👌😂🔥 #ProteaFire pic.twitter.com/N0X8Io77Zw
— Cricket South Africa (@OfficialCSA) September 17, 2019
মোহালি ম্যাচে ভারতের টি-টোয়েন্টি পরিসংখ্যান
এর আগে মোহলির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে ২০০৯, ও ২০১৬ সালে ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে দুটিতেই জয় তুলে নিয়েছে ভারতীয় দল। টি-টোয়েন্টিতে এই মাঠে বিরাটের ব্যাটে বড় রান রয়েছে। ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫১ বলে ৮২ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছিলেন বিরাট কোহলি।
Training ✅#TeamIndia all set for 2nd T20I against South Africa #INDvSA pic.twitter.com/Voqlg4mVRL
— BCCI (@BCCI) September 17, 2019