জ্বলে উঠল কোহলির ব্যাট, দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারাল ভারত

অধিনায়ক কুইন্টন ডে ককের ৩৭ বলে ৫২ ও ডেবিউটেন্ট টেম্বা বাভুমার ৪৩ বলে ৪৯ রানের সৌজন্যে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৯ রান তুলল দক্ষিণ আফ্রিকা। দুর্দান্ত বোলিং করলেন ম্যাচে ভারতের হয়ে ২ উইকেট নেওয়া দীপক চাহার। ১টি করে উইকেট নিলেন রবীন্দ্র জাদেজা, নভদীপ সাইনি ও হার্দিক পাণ্ডিয়া। ভারতীয় বোলারদের দাপটে শেষ ৪ ওভারে মাত্র ২৭ রান তুলতে সক্ষম হন প্রোটিয়া ব্যাটসম্যানরা।

10:17 pm

কোহলি ৭২ ও শ্রেয়স ১৬ রানে অপরাজিত রইলেন। এছাড়া শিখর ধাওয়ান ৪০ ও রোহিত ১২ রান করেছেন।

10:17 pm

১৯তম ওভারের শেষ বলে চার মেরে দলকে জেতালেন শ্রেয়স আইয়ার। ৬ বল বাকী থাকতেই ম্যাচ পকেটে পুরল ভারত।

10:13 pm

শেষ হল ১৮তম ওভার। ভারত জয়ের একেবারে কাছাকাছি চলে এসেছে। বোর্ডে উঠল ১৩৮/৩। কোহলি অপরাজিত ৬৪ রানে।

10:10 pm

১৭ ওভার শেষে ভারত ১৩১/৩। আর ১৮ বলে চাই ১৯ রান।

10:08 pm

৪১ বলে অর্ধশতরান পূর্ণ করলেন বিরাট কোহলি।

10:06 pm

১৬তম ওভার শেষে ভারত ৩ উইকেট হারিয়ে ১২০ রান তুলল। শেষ চার ওভারে চাই ৩০ রান। ক্রিজে রয়েছেন কোহলি (৪৭) ও শ্রেয়স (১০)।

10:04 pm

১৫তম ওভার শেষে উঠল ১১৫/৩। এই ওভারে এল ১০ রান।

09:59 pm

১৪ ওভার শেষে উঠল ১০৫/৩। ৪ রান করে ফিরলেন ঋষভ পন্থ। ক্রিজে নতুন ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার।

09:52 pm

১২.৫ ওভারে দলগত একশো রান পূর্ণ করল ভারত। ১৩ ওভার শেষে ১০১ উঠল ২ উইকেটের বিনিময়ে।

09:48 pm

১২ ওভার শেষে ভারতের স্কোর ৯৫/২। এই ওভারে এল মাত্র ৭ রান। ক্রিজে নয়া ব্যাটসম্যান ঋষভ পন্থ।

09:47 pm

শামসির বলে দুরন্ত ক্যাচে ধাওয়ানকে ফেরালেন ডেভিড মিলার।

09:46 pm

৩১ বলে ৪০ রান করে ফিরলেন শিখর ধাওয়ান।

09:43 pm

শেষ হল ১১তম ওভার। ভারতের স্কোর ৮৯/১। ক্রিজে কোহলি ও ধাওয়ান।

09:39 pm

দশম ওভারে উঠল ৭ রান। ভারত ১ উইকেট খুইয়ে তুলল ৭৯ রান।

09:38 pm

নবম ওভারে উঠল ১৫ রান। ভারত ৭২/১।

09:28 pm

প্রোটিয়া স্পিনার তাবারেইজ শামসির প্রথম ওভার থেকে এল ৫ রান। ৮ ওভার শেষে ভারতের স্কোর ৫৭/১।

09:24 pm

প্রিটোরিয়াসের ওভারে এল ৫ রান। ৭ ওভার শেষে ভারতের স্কোর ৫২/১।

09:22 pm

দক্ষিণ আফ্রিকার হয়ে সপ্তম ওভার বল করছেন ডোয়েইন প্রিটোরিয়াস।

09:21 pm

৬ ওভার শেষে ভারতের স্কোর ৪৭/১।

09:18 pm

বিরাটের বিরুদ্ধে কট বিহাইন্ড উইকেটের আবেদন নাকচ।

09:16 pm

রোহিতের উইকেট নেওয়া আন্দিলে ফেহেলুকোয়াও-র দ্বিতীয় ওভারের প্রথম বলে বিরাটের চার।

09:14 pm

প্রিটোরিয়াসের ওভারে এল ৮ রান। ৫ ওভার শেষে ভারতের স্কোর ৪১/১।

09:14 pm

ডোয়েইন প্রিটোরিয়াস বলে দুর্দান্ত চার মারলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

09:10 pm

৪ ওভার শেষে ভারতের স্কোর ৩৩/১।

09:09 pm

আন্দিলে ফেহেলুকোয়াও-র বলে লেগ বিফোর উইকেট হলেন রোহিত শর্মা।

09:06 pm

আন্দিলে ফেহেলুকোয়াও-কে বল করতে ডাকলেন প্রোটিয়া অধিনায়ক কুইন্টন ডে কক।

09:04 pm

রাবাডার ওভারে এল ৯ রান। ৩ ওভার শেষে ভারতের স্কোর ৩০/০।

09:01 pm

কাগিসো রাবাডার দ্বিতীয় ওভারের প্রথম দুই বলে শিখর ধাওয়ানের দুটি দুর্দান্ত চার।

08:59 pm

২টি ছয় সহ আনরেইচ নর্টজের ওভারে এল ১৩ রান। ২ ওভার শেষে ভারতের স্কোর ২১/০।

08:58 pm

পঞ্চম বলে একই কায়দায় ফের ছক্কা হাঁকালেন রোহিত।

08:57 pm

ভিন্টেজ হিটম্যান। তৃতীয় বলে পুল করে ছক্কা হাঁকালেন রোহিত।

08:56 pm

দক্ষিণ আফ্রিকার হয়ে দ্বিতীয় ওভার বল করছেন আনরেইচ নর্টজে।

08:54 pm

প্রথম ওভারে ৮ রান দিলেন রাবাডা। ১ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৮।

08:53 pm

রাবাডার চতুর্থ বলে চার মারলেন শিখর ধাওয়ান।

08:51 pm

প্রথম ওভারে ২টি ওয়াইড দিলেন রাবাডা।

08:51 pm

প্রথম ওভার বল করছেন কাগিসো রাবাডা।

08:47 pm

ভারতের হয়ে ১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নামলেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান।

08:37 pm

শেষ ওভারে দুটি ছক্কা সহ এল ১৬ রান। ২০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১৪৯/৫।

08:34 pm

সাইনির তৃতীয় বলে ছক্কা হাঁকালেন আন্দিলে ফেহেলুকোয়াও।

08:33 pm

শেষ ৪ ওভারে মাত্র ২২ রান হয়েছে।

08:33 pm

ভারতের হয়ে শেষ ওভার বল করছেন নভদীপ সাইনি।

08:31 pm

পাণ্ডিয়ার সফল ওভারে এল মাত্র ৪ রান। ১৯ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১৩৩/৫।

08:26 pm

হার্দিক পাণ্ডিয়ার বলে ১৮ রান করে বোল্ড হলেন ডেভিড মিলার।

08:25 pm

চাহারের সফল ওভারে এল ৩ রান। ১৮ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১২৯/৪।

08:23 pm

ডেভিড মিলারকে সঙ্গ দিতে ক্রিজে এলেন ডোয়েইন প্রিটোরিয়াস।

08:22 pm

ভারতকে দ্বিতীয় সফলতা দিলেন দীপক চাহার।

08:21 pm

দীপক চাহারের বলে রবীন্দ্র জাদেজার হাতে ক্যাচ দিয়ে ৪৯ রানে আউট হলেন ডেবিউটেন্ট টেম্বা বাভুমা।

08:18 pm

ওভারে এল ৪ রান। ১৭ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১২৬/৩।

08:16 pm

ভারতের হয়ে ১৭তম ওভার বল করছেন সাইনি।

08:16 pm

প্রথম ৩ বলে মাত্র ১ রান দিলেন সাইনি।

08:15 pm

নিজের তৃতীয় ওভার বল করছেন নভদীপ সাইনি।

08:13 pm

ওভারে এল ১২ রান। ১৬ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১২২/৩।

08:12 pm

ওয়াশিংটনের পঞ্চম বলে ছক্কা হাঁকালেন মিলার।

08:12 pm

৩৭ বলে ৪৭ রানে ব্যাট করছেন টেম্বা।

08:11 pm

টেম্বা বাভুমার সঙ্গে ব্যাট করছেন প্রোটিয়া ব্যাটসম্যান ডেভিড মিলার।

08:10 pm

ক্রুনাল পাণ্ডিয়ার পরিবর্তে বল করতে এলেন ভারতের ওয়াশিংটন সুন্দর।

08:09 pm

ওভারে এল ৫ রান। ১৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১১০/৩।

08:08 pm

ম্যাচে নিজের তৃতীয় ও ভারতের হয়ে ১৫তম ওভার বল করছেন হার্দিক।

08:07 pm

রবীন্দ্র জাদেজার পরিবর্তে হার্দিক পাণ্ডিয়াকে ফের বল করতে ডাকলেন বিরাট কোহলি।

08:06 pm

১৪ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১০৫/৩।

08:02 pm

সফল নভদীপ সাইনির পরিবর্তে ক্রুনাল পাণ্ডিয়াকে বল করতে ডাকলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

07:59 pm

জাদেজার সফল ওভারে এল ৮ রান। ১৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৯৮/৩।

07:57 pm

নিজের চতুর্থ ওভারের প্রথম বলেই ফলো-থ্রুতে দারুণ ক্যাচ নিয়ে রেইজে ভ্যান ডের ডুসেনকে (১) ফেরালেন জাদেজা।

07:55 pm

সাইনির ওভারে এল ৩ রান। ১২ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৯০/২।

07:53 pm

নভদীপ সাইনির বলে দুর্দান্ত ক্যাচ নিয়ে কুইন্টন ডে কককে ফেরালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ৩৭ বলে ৫২ করলেন প্রোটিয়া অধিনায়ক।

07:50 pm

ওভারে এল ৯ রান। ১১ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৮৭/১।

07:48 pm

চার মেরে অর্ধ শতরান পূর্ণ করলেন প্রোটিয়া অধিনায়ক ডে কক।

07:48 pm

ভারতের হয়ে ১১তম ওভার বল করছেন জাদেজা।

07:46 pm

ওভারে এল ১৪ রান। ১০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৭৮/১।

07:45 pm

হার্দিকের পঞ্চম বলে ফের চার মারলেন বাভুমা।

07:44 pm

পাণ্ডিয়ার চতু্র্থ বলে বাভুমার চার।

07:43 pm

দ্বিতীয় বলে ওভার থ্রো-তে এল ৩ রান।

07:43 pm

নিজের দ্বিতীয় ওভার বল করছেন হার্দিক পাণ্ডিয়া।

07:41 pm

ডে ককের ব্যাট থেকে বেরনো একটি চার সহ ওভারে এল ৯ রান। ৯ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৬৪/১।

07:39 pm

নিজের দ্বিতীয় ও ভারতের হয়ে নবম ওভার বল করছেন রবীন্দ্র জাদেজা।

07:38 pm

ওভারে ১০ এল। ৮ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৫৫/১।

07:37 pm

পাণ্ডিয়ার ওভারে ম্যাচের প্রথম ছক্কা হাঁকালেন টেম্বা বাভুমা।

07:34 pm

অষ্টম ওভার বল করতে এলেন হার্দিক পাণ্ডিয়া।

07:33 pm

ওভারে ৬ রান দিলেন জাদেজা। ৭ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৪৫/১।

07:32 pm

ভারতের হয়ে সপ্তম ওভার বল করতে এলেন রবীন্দ্র জাদেজা।

07:29 pm

একটি চার সহ দীপক চাহারের তৃতীয় ওভারে এল ৭ রান। ৬ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৩৯/১। ক্রিজে প্রোটিয়া অধিনায়ক ডে ককের সঙ্গে ব্য়াট করছেন টেম্বা বাভুমা।

07:25 pm

নিজের তৃতীয় ওভার বল করছেন উইকেট টেকার দীপক চাহার।

07:23 pm

ওভারে এল মাত্র ১ রান। ৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৩২/১।

07:23 pm

নভদীপ সাইনির পরিবর্তে ফের ওয়াশিংটনকে বোলিং আক্রমণে আনলেন অধিনায়ক বিরাট।

07:18 pm

ভারতকে প্রথম সাফল্য দিলেন দীপক চাহার। মিড অনের ওপর দিয়ে তুলে মারতে গিয়ে আউট হলেন রেজা হেন্ডরিকস।

07:16 pm

দীপক চাহারের দ্বিতীয় ওভারে প্রথম দুই বলে একটি চার সহ ৫ রান নিলেন ডে কক।

07:13 pm

নভদীপ সাইনির ওভারে কুইন্টন ডে ককের ৩টি চার। ৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ২৪/০।

07:10 pm

নভদীপকে পরপর দুই বলে ২টি চার মারলেন কুইন্টন ডে কক।

07:10 pm

ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে ভারতের বোলিং আক্রমণে নভদীপ সাইনি।

07:08 pm

একটি চার সহ ওভারে ৫ রান দিলেন দীপক চাহার। ২ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১১/০।

07:05 pm

ভারতের হয়ে দ্বিতীয় ওভার বল করছেন দীপক চাহার। প্রথম বলে কোনও রান হল না।

07:03 pm

প্রথম ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর বিনা উইকেটে ৬।

07:02 pm

তৃতীয় বলে চার মারলেন প্রোটিয়া অধিনায়ক কুইন্টন ডে কক।

07:01 pm

দ্বিতীয় বলে সিঙ্গলস নিয়ে দক্ষিণ আফ্রিকার খাতা খুললেন রেজা হেন্ডরিকস।

07:00 pm

প্রথম বলে কোনও রান হল না।

06:59 pm

ভারতের হয়ে প্রথম ওভার বল করবেন স্পিনার ওয়াশিংটন সুন্দর।

06:54 pm

খেলা শুরুর আগে জাতীয় সঙ্গীত গাইলেন দুই দলের খেলোয়াড়েরা।

06:44 pm

দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ : কুইন্টন ডে কক (অধিনায়ক ও উইকেটরক্ষক), রেজা হেন্ডরিকস, টেম্বা বাভুমা, রেইজে ভ্যান ডের ডুসেন, ডেভিড মিলার, আন্দিলে ফেহেলুকোয়াও, ডোয়েইন প্রিটোরিয়াস, বিয়র্ন ফর্টুইন, কাগিসো রাবাডা, আনরেইচ নর্টজে, তাবারেইজ শামসি।

06:39 pm

ভারতের প্রথম একাদশ : রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ডিয়া, ক্রুনাল পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, নভদীপ সাইনি।

06:31 pm

টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

06:07 pm

আর কিছু সময়ের মধ্যে টস। ম্যাচ ঘিরে মোহালিতে উন্মাদনা তুঙ্গে।

05:29 pm

আইসিসি-র টি-টোয়েন্টি ক্রম তালিকার চার নম্বর স্থানে আছে ভারত। দক্ষিণ আফ্রিকার স্থান তিন নম্বরে।

05:15 pm

২০১৫ সালে শেষবার ভারতে টি-টোয়েন্টি সিরিজ খেলে দক্ষিণ আফ্রিকা। ২-০ ফলে সিরিজ জিতেছিল প্রোটিয়ারা।

05:14 pm

এখনও পর্যন্ত টি-টোয়েন্টিতে ১৩ বার মুখোমুখি হয়েছে দুই দল। ৮ বার জিতেছে ভারত। ৫ বার জিতেছে দক্ষিণ আফ্রিকা।

04:49 pm

তরুণ খলিল আহমেদ ও নভদীপ সাইনির হাতে ভারতীয় দলের পেস বিভাগের দায়িত্ব দেওয়া হতে পারে।

04:47 pm

দুই বিশেষজ্ঞ স্পিনারের পরিবর্তে মোহালিতে দুই অল রাউন্ডারকে খেলাতে পারে ভারতীয় দল। সেক্ষেত্রে দলে রবীন্দ্র জাদেজা ও ক্রুনার পাণ্ডিয়ার জায়গা হতে পারে।

04:46 pm

ম্যাচে বিরাট কোহলি ও কাগিসো রাবাডার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আশাবাদী ক্রিকেট প্রেমীরা।

04:13 pm

বিশ্বকাপের পর ঘরের মাঠে এটাই টিম ইন্ডিয়ার প্রথম সীমিত ওভারের ম্যাচ।

04:11 pm

মোহালিতে ২টি ২০ ওভারের ম্যাচ খেলেছে ভারতীয় ক্রিকেট দল। ২টিতেই জিতেছে নীল ব্রিগেড।

04:10 pm

এখনও পর্যন্ত ৪টি টি-টোয়েন্টি ম্যাচ হয়েছে মোহালিতে। আগে ব্যাট করা দল জিতেছে ২টি ম্যাচ। পরে ব্যাট করা দলও ২টি ম্যাচ জিতেছে পাঞ্জাবের এই মাঠে।

04:09 pm

মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়াম সাধারণত ব্যাটিং সহায়ক হয়ে থাকে। এই ম্যাচেও ব্যাটসম্যানরাই সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে।

04:07 pm

ধর্মশালার মতো মোহালিতে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

04:05 pm

ম্যাচ ঘিরে সকাল থেকেই মোহালিতে উন্মাদনা তুঙ্গে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, September 18, 2019, 16:03 [IST]
Other articles published on Sep 18, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+