
বিস্ফোরণ ঘটালেন ভারতীয় ক্রিকেটার
ভারতীয় দলের হয়ে খেলা ক্রিকেটার অভিনব মুকুন্দ বিশ্বজুড়ে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হওয়ার পর নিজের অভিজ্ঞতা জানিয়ে বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছেন।

অভিনবের অভিযোগ
অভিনব মুকুন্দের অভিযোগ গায়ের রঙ কালো হওয়ার জন্যই তাঁকে প্রাপ্য সম্মান দেওয়া হয় না। ক্রিকেট মাঠে তাঁকে একাধিকবার হেনস্থার মুখে পড়তে হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় যা লিখেছেন মুকুন্দ
সোশ্যাল মিডিয়ায় মুকুন্দ লেখেন,'১০ বছর বয়স থেকে আমি ক্রিকেট খেলছি। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছি। নিজের কাজটা সম্মানের সঙ্গে করে যাই। ১৫ বছর বয়স থেকে বুঝতে পারি আমার গায়ের রঙের জন্য লোকে আমাকে আলাদা ভাবে দেখে। এই পোস্টের মাধ্যমে নতুন করে নিজেকে নিয়ে বলছি না। শুধু এই পোস্ট যদি সমাজকে ধাক্কা দিয়ে কিছু মানুষের মানসিকতার বদল আনতে পারে সেটাই চাইব।'

ক্ষোভ প্রকাশ ডোড্ডা গণেশের
নব্বইয়ের দশকে জাতীয় দলে খেলা প্রাক্তন পেস বোলার ডোড্ডা গণেশও বর্ণবৈষম্য নিয়ে অভিযোগ এনেছেন। গণেশের দাবি তার সময়ে গায়ের রঙের জন্য অনেকে তাঁকে একাধিক বিশ্রী নামে ডাকত। কালো বর্ণের হওয়ার কারণে সতীর্থদের কাছে হেনস্থাও হতে হয়েছে।

গণেশ টুইটে যা লিখেছেন
জাতীয় দলের প্রাক্তন ও কর্ণাটকের হয়ে ১০০ ম্যাচ খেলা ডানহাতি জোরে বোলার গণেশ ট্যুইটারে মুকুন্দের রেশ ধরে বর্ণবৈষম্য নিয়ে ক্ষোভ উগড়ে দেন। টুইটারে তিনি লেখেন, 'অভিনব মুকুন্দের গল্প শোনার পর আমার নিজের বর্ণবিদ্বেষের শিকার হওয়ার কথা মনে পড়ে গেল। আমি যদিও এসব নিয়ে কোনওদিন ভাবিত নই। বিদ্বেষমূলক মন্তব্যগুলো উল্টে আমাকে আরও শক্ত করেছে। সেই সময় প্রতিবাদ করার কোনও জায়গাও ছিল না। আগামী দিনে কোনও ভারতীয়কে ক্রিকেট মাঠে এই সমস্যার সম্মুখীন হতে হবে না বলে আশা করছি।'


Click it and Unblock the Notifications



















