
করোনা পর ক্রিকেট শুরু
করোনা পরবর্তী সময়ে ৮ জুলাই থেকে ক্রিকেট মাঠে বল গড়িয়েছে।১১৭ দিন পর সাউদাম্পটনের ফিরেছে ক্রিকেট। ইউরোপে করোনা প্রকোপ কমায় এখন ভাইরাস ধাক্কা সামনে সাউদাম্পটনে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ চলছে।

ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের বিশেষ সম্মানজ্ঞাপন
এই ম্যাচেই ইংলিশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। রেইজ দ্যা ব্যাট নামের একটি ক্যাম্পেইন চালাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট দল। যেখানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সম্মানজ্ঞাপন করছে ইংলিশ ক্রিকেট।

ভারতীয় ডাক্তারকে সম্মান জানান ইংল্যান্ড ক্রিকেট দল
এই উদ্যোগে ভারতীয় ডাক্তার বিকাশ কুমারকে সম্মান জানাল ইংল্যান্ড ক্রিকেট দল। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস প্রস্তুতির সময় ভারতীয় ডাক্তার বিকাশকে সম্মানজ্ঞাপন করা জার্সি পরে মাঠে নেমেছিলেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রশাংসা কুড়িয়েছে।

বীরযোদ্ধা ভারতীয় ডাক্তার
ডারহামে এখন তিন হাজারের বেশি করোনা আক্রান্ত রোগী রয়েছে। ডাক্তার বিকাশ কুমার ও তাঁর সহযোগীরা সেইসব রোগীদের ভাইরাসের হাত থেকে বাঁচানোর নিরলস চেষ্টা করে চলেছেন। দুটি ইনটেন্সিভ কেয়ার ইউনিট ডাক্তার বিকাশ কুমারের তত্ত্বাবধানে রয়েছে। ডাক্তার বিকাশ কুমার বলছিলেন, 'আমাদের পক্ষে লড়াইটা খুব কঠিন। আমরা অনেকেই পরিবার-পরিজনদের ছেড়ে জীবনের ঝুঁকি নিয়ে এই কঠিন সময়ে লড়াই করছি। ক্রিকেটার এমন উদ্যোগ আমাদের উৎসাহ বাড়িয়ে দেবে। '


Click it and Unblock the Notifications



















