করোনার কারণে বিশ্বজুড়ে ক্রিকেট বন্ধ। ফুটবল দুনিয়ায় ১৬ মে থেকে খেলা শুরু হলেও ক্রিকেট মাঠে এখনও বল গড়ানো সম্ভব হয়নি। এর মাঝেই এবার ব্যাট হাতে কব্জি ঘোরানোর ভিডিও পোস্ট করে ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে দোলা দিয়ে গেলেন প্রাক্তন অধিনায়ক।
খেলোয়াড় জীবনে তাঁর কব্জির মোচড়ে ফ্লিক ক্রিকেট ফ্যানের হৃদয়ে দোলা দিয়ে যেত। ভারতের অন্যতম সেরা অধিনায়ক সেই মহম্মদ আজহারউদ্দিন করোনায় ক্রিকেট বন্ধের মাঝে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে আপন খেয়ালে কব্জির যাদুতে একের পর এক ফ্লিক খেলে চলেছেন আজহার। যে ক্রিকেট ভিডিও দেখে ক্রিকেট ফ্যানেরা নস্ট্যালজিক। অতীতের সেরা সময়কে এক লহমায় যেন ফিরিয়ে আনলেন আজহারউদ্দিন।
Knock knock... timing it like old times 😀 #AzharFlicks pic.twitter.com/Rkgl0PNG7i
— Mohammed Azharuddin (@azharflicks) June 4, 2020
সোশ্যাল মিডিয়াতে খুব বেশি যাতায়াত করেন না আজহারউদ্দিন। তবে সম্প্রতি হায়দরাবাদ ক্রিকেট স্টেডিয়ামে নিজের নামাঙ্কিত স্ট্যান্ডের সামনে ব্যাট করার ভিডিও পোস্ট করেন আজহারউদ্দিন। প্রথম বলটা সাবধানে খেলে দ্বিতীয় বল থেকে দুরন্ত ফ্লিক শট মারতে থাকেন প্রাক্তন ভারত অধিনায়ক। ৫৭ বছর বয়সেও তাঁর কব্জিব মোচড়ের ফ্লিক যে এখনও আগের মতোই রয়েছে, তা বুঝিয়ে দিলেন আজহারউদ্দিন।
ভিডিও পোস্ট করে আজাহারউদ্দিন টুইটে লেখেন, 'পুরেনো দিনের সেই টাইমিং মনে পড়ছে।' আজহারের এই টুইটের পর ফ্যানেরা তাঁকে টুইট করে 'এমন ফ্লিক ভোলা যায় না আজার। আপনিই সেরা কব্জির মালিক।' লিখেছেন।