
অজি পেসারের বিরুদ্ধে খেলা কঠিন ছিল বললেন রোহিত
মহম্মদ শামির সঙ্গে ইনস্টাগ্রাম লাইভ সেশনে রোহিত বলেন, ' দেশের জার্সিতে যখন লেখা শুরু করেছিলাম, তখন বিশ্বের দ্রুততম বোলার ছিলেন ব্রেট লি। অজি পেসারকে সবাই সমীহ করত। লিয়ের গতির সামনে নিয়ন্ত্রণ দেখাতে হত। সাবধানে খেলেছি। '

দক্ষিণ আফ্রিকান পেসারকে সন্মান জানালেন হিটম্যান
দ্বিতীয় পেসার হিসেবে রোহিত ডেল স্টেইনের নাম করেছেন। ভিডিওতে রোহিত বলেন, ' স্টেইনের গতি ওর সম্পদ। দারুণ জোড়ে বল করতে পারেন। আমাকে বারবার সমস্যায় ফেলতেন। '

বর্তমান প্রজন্মের কোন বোলার রোহিতকে চ্যালেঞ্জ জানায়
বর্তমান প্রজন্মের বোলারদের মধ্যে দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদার নাম করছেন হিটম্যান। রোহিত বলেন ' এই প্রজন্মের বোলেরদের মধ্যে কাগিসো রাবাদা ভাল মানের পেসার। ওর গতির প্রশংসা করতেই হবে। অস্ট্রেলিয়ার জস হ্যালেজউডও চ্যালেঞ্জ জানাতে পারে। ওদের বোলিংয়ে বৈচিত্র্য ও নিয়ন্ত্রণ রয়েছে।'

কুড়ি-বিশের ক্রিকেটে দুশো হাতছাড়া
শামির সঙ্গে ঐ ক্রিকেট আড্ডাতেই টি-২০ ক্রিকেটে দুশো রান হাঁকানোর সুযোগ হাতছাড়া করেছিলেন হলে রোহিত আফসোস করেন। ২০১৭ সালে ইন্দোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে রোহিত ৩৫ বলে রোহিত সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। শেষ পর্যন্ত ৪৩ বলে ১১৮ রান করে রোহিত আউট হয়েছিলেন।


Click it and Unblock the Notifications

২০২০তে, কুড়ি-বিশের ক্রিকেটে ২০০ হাতছাড়ার কথা কেন বললেন রোহিত শর্মা!


















