করোনা যুদ্ধে বাতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে শাস্ত্রী থেকে হরভজন

করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ জয়ের সবরকম চেষ্টা চালাচ্ছে সরকার। এ লড়াইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়েছে দেশের ক্রীড়াক্ষেত্র। মারণ ভাইরাসের বিরুদ্ধে মোকবিলায় আর্থিক সহায়তার পাশাপাশি নাগরিকদের সচেতন করারও দায়িত্ব নিয়েছেন ক্রীড়া ব্যক্তিত্বরা। লকডাউনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন উদ্যোগকেও স্বাগত জানিয়েছেন তাঁরা।

করোনা যুদ্ধ ও লকডাউন

করোনা যুদ্ধ ও লকডাউন

করোনা ভাইরাসের ব্যাপক প্রভাব পড়েছে ভারতে। এদেশে ইতিমধ্যেই মারণ ভাইরাসের বলি হয়েছেন ৭০-রও বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা ২৬০০ ছাড়িয়ে গিয়েছে। পরিস্থিতির সঙ্গে মোকাবিলায় দেশব্যাপী লকডাউনের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার। এর অর্থ, ১৪ এপ্রিল পর্যন্ত ঘর থেকে বেরোতে পারবেন না মানুষ। স্তব্ধ থাকবে সব ধরণের পরিষেবা। কেন্দ্রের এই সিদ্ধান্তের পাশে দাঁড়িয়েছেন সাধারণ নাগরিক থেকে ক্রীড়া ব্যক্তিত্বরা।

করোনা যুদ্ধে বাতি

করোনা যুদ্ধে বাতি

শুক্রবার জাতির উদ্দেশে এক ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কঠিন সময়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিয়েছেন। তারই অংশ হিসেবে এবং করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দেওয়া মানুষদের সম্মান জানাতে আগামী ৫ এপ্রিল বা রবিবার রাত ৯টায় প্রত্যেক দেশবাসীকে ৯ মিনিটের জন্য মোমবাতি, প্রদীপ কিংবা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তাঁর আবেদনে সাড়া দিতে বলেছেন প্রধানমন্ত্রী মোদী।

পাশে শাস্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী। বলেছেন, ১৩০ কোটি ভারতবাসীর একতা প্রমাণ করার এটা একটা মহান সুযোগ। এই উদ্যোগে সকলের সামিল হওয়া উচিত বলে মনে করেন শাস্ত্রী।

পাশে হরভজন

গোটা দেশকে একটা দল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেই দলের নেতা বলে আখ্যা দিয়েছেন ভারতের প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং। আগামী ৫ এপ্রিল বা রবিবার রাত ৯টায় প্রত্যেক দেশবাসীকে ৯ মিনিটের জন্য মোমবাতি, প্রদীপ কিংবা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দেওয়া উচিত বলে মনে করেন ভাজ্জি।

করোনা যুদ্ধে বাতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে শাস্ত্রী থেকে হরভজন

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, April 3, 2020, 15:15 [IST]
Other articles published on Apr 3, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+