মণিপুরের এক টিনএজার, তাঁকেই বলা হচ্ছে পরের ওয়াসিম আক্রম - কারণ জানতে দেখতে হবে ভিডিও

ভারতের যে রাজ্যের তিনি প্রতিনিধিত্ব করেন, ক্রিকেট খেলিয়ে এলাকা হিসেবে তার বিশেষ সম্বৃদ্ধি নেই। বরং ভারতীয় ফুটবলে একের পর এক বড় নাম উঠে এসেছে সেখান থেকে। কিন্তু, সেই মণিপুর রাজ্যেই সবার অলক্ষ্যে বেড়ে উঠেছেন রেক্স সিং। আর অনুর্ধ্ব-১৯ কুচবিহার ট্রফিতে ইনিংসে ১০ উইকেট নিয়ে হইচই ফেলে দিয়েছেন তিনি। তাঁকে এখন তুলনা করা হচ্ছে ওয়াসিম আক্রমের সঙ্গে।

পরবর্তী ওয়াসিম আক্রম যে, ভারতে বাড়ছে সে

সম্প্রতি অরুণাচল প্রদেশের বিরুদ্ধে চার দিনের ম্যাচের দ্বিতীয় ইনিংসে রেক্স মাত্র ৯.৫ ওভার হাত ঘুরিয়ে ১১ রান দিয়ে ১০টি উইকেটই দখল করেন। ফলে মাত্র ৩৬ রানেই গুটিয়ে যায় অরুণাচল। আগের ইনিংসেও ৫ উইকেট শিকার করায় সব মিলিয়ে ম্য়াচে তাঁর উইকেট সংখ্য়া দাঁড়ায় ১৫।

তবে ১০ উইকেট নেওয়ার থেকেও ক্রিকেট ভক্তদের বেশি দৃষ্টি আকর্ষণ করেছে এই বাঁহাতি পেসারের মসৃণ অ্যাকশন ও ইনসুইং-এর উপর তাঁর দখল ও নিয়ন্ত্রণ। ১০ উইকেটের মধ্যে তাঁর ইনসুইংয়ে ছিটকে গিয়েছে ৫ জনের স্টাম্প। দুজনকে এলবিডব্লু করেছেন, বাকিরা ক্যাচ আউট।

তাঁর সেই ১০ উইকেট নেওয়ার একটি ভিডিও ভারতীয় বোর্ড টুইট করে। রেক্সেকর বোলিং-এর সেই ভিডিও দেখে এঅনেকেই বলেছেন, যেন দ্বিতীয় ইরফান পাঠান। তবে বেশিরভাগই তাঁকে পরবর্তী সুইং-এর সুলতান ওয়াসিম আক্রমের সঙ্গে তুলনা করছেন। এমনকী, সেন্সর বোর্ডের চেয়ার্য়ান ডানিয়াল গিলানি ভিডিওটি রিটুইট করে স্বয়ং ওয়াসিমকে ট্য়াগও করেছেন। আক্রম অবশ্য এখনও রেক্স-কে নিয়ে কিছু বলেননি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, December 20, 2018, 14:41 [IST]
Other articles published on Dec 20, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+