কমনওয়েলথ গেমসে রূপো জয় দিয়ে পদক ঘরে তোলা শুরু করে দিল ভারত। ২১তম কমনওয়েলথ গেমসে ৫৬ কেজি বিভাগের ভারোত্তলনে রূপো জিতলেন ভারতের গুরুরাজা পূজারি। এদিকে মহিলাদের ভারোত্তলনে মীরাবাই চানুর পারফরম্যান্সে ভর দিয়ে সোনার আশায় ভারত।
এদিন ভারতীয় এই ভারোত্তলোক মোট ২৪৯ কেজি তোলেন। এই ইভেন্টে সোনা গেছে মালয়শিয়ার ঝোলায়। আর ব্রোঞ্জ জেতেন শ্রীলঙ্কার অ্যাথলিট। মালয়শিয়ার ভারোত্তলক মোট ২৬১ কেজি তুলে সোনা জিতে নেন।
#GC2018Weightlifting #GC2018
— IOA - Team India (@ioaindia) April 5, 2018
The mighty GURURAJA comes in 2nd winning #TeamIndia its first 🥈 #Medal at the @GC2018 lifting total weight of 249kg in the Men's 56kg event! #Congratulations #TeamMalaysia & #TeamSriLanka @WeightliftingIN @Media_SAI pic.twitter.com/qgH7Aam0ls
এদিকে মহিলাদের মিক্সড টিম ইভেন্টে শ্রীলঙ্কাকে ব্যাডমিন্টনে ৫-০ হারিয়ে দিলেন ভারতীয় শাটলাররা। অন্যদিকে টেবল টেনিসেও শ্রীলঙ্কাকে ৩-০ হারাল ভারতীয় দল।
#GC2018Badminton #gc2018 #TeamIndia's NSaina has beaten #MadushikaDilrukshiBeruwelage 21-8 21-4 in Women's Singles in Group event against #SriLanka@P9Ashwini & @sikkireddy in advantage against #Hendahewa & #Sirimannage in Women's Doubles! @BAI_Media @Media_SAI pic.twitter.com/7jKmEim8xw
— IOA - Team India (@ioaindia) April 5, 2018
যদিও ভারতীয় মহিলা টেবল টেনিস দল নিজেদের ওপেনিং ম্যাচে ওয়েলসের কাছে হেরে যান। এদিকে প্রথম পদক এসে গেলেও ভারতীয় মহিলা ভারোত্তলক মীরাবাই চানুর সোনা জয়ের আশায় গোটা দেশ। ৪৮ কেজি বিভাগে মণিপুরী এই মহিলা ২০১৪ সালে কমনওয়েলথ গেমসে রূপো জিতেছিলেন। কর্ণম মালেশ্বরীর পর তিনি দ্বিতীয় মহিলা যিনি ভারতকে ভারোত্তলনে পদক এনে দিয়েছিলেন। তাঁর জন্য শুভকামনাও পাঠিয়েছেন কর্ণম মালেশ্বরী।
With few minutes left for the most prestigious Games, I not only wish but believe that India will bring back the glory in the sporting landscape. My heartiest wishes to the Indian contingent. #GoForGold team India! We are high on spirits and energy! #kmmalleswari pic.twitter.com/Gn9u5sdOiX
— Karnam Malleswari (@kmmalleswari) April 4, 2018