কমনওয়েলথের দশম দিনে জয়জয়কার ভারতের, এল ৭টি সোনা, একনজরে সারা দিনের আপডেট

কমনওয়েলথের দশম দিনে একটি-দুটি নয়, সাত-সাতটি সোনা জয় করে তাক লাগিয়ে দিলেন ভারতীয় অ্যাথলিটরা। দিনের শুরুতে প্রথম সোনা আগে বক্সিংয়ে মেরি কমের হাত ধরে। তারপরে সারা দিনে নানা ইভেন্টে আরও ছয়টি সোনা জিতেছে ভারতের অ্যাথলিটরা। সবমিলিয়ে পদক জয়ের তালিকায় তিন নম্বরে রয়েছে ভারত।

এদিনের শেষ ভারত ২৫টি সোনা, ১৬টি রুপো ও ১৮টি ব্রোঞ্জ জিতেছে। মোট পদকের সংখ্যা ৫৯টি। সবচেয়ে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। মোট ১৮৭টি পদক জিতেছে অজিরা। তার মধ্যে ৭৪টি সোনা, ৫৫টি রুপো ও ৫৮টি ব্রোঞ্জ রয়েছে। তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। মোট পদক ১২৩টি। সোনা ৪২টি, রুপো ৪০টি ও ব্রোঞ্জ ৪১টি।

ভারতের সোনা জয়

  • ৫২ কেজি বক্সিংয়ে সোনা জেতেন গৌরব সোলাঙ্কি।
  • সঞ্জীব রাজপুত ৫০ মিটার রাইফেলে সোনা জেতেন।
  • মেরি কম ৪৮ কেজি বক্সিংয়ে দেশকে সোনা এনে দেন।
  • নীরজ চোপড়া জ্যাভলিন থ্রোয়ে সোনা পেয়েছেন।
  • ১২৫ কেজি বিভাগে কুস্তিতে সোনা জেতেন সুমিত মালিক।
  • ভিনেশ ফোগট ৫০ কেজি কুস্তিতে সোনা জিতেছেন।
  • টেবল টেনিসে সিঙ্গলসে সোনা জিতে ইতিহাস তৈরি করেছেন মনিকা বাত্রা
  • বিকাশ কৃষ্ণণ ৭৫ কেজি বক্সিংয়ে সোনা পেয়েছেন।

ভারতের রুপো জয়

  • দীপিকা পাল্লিকাল ও সৌরভ ঘোষাল স্কোয়াশের মিক্সড ডাবলসে রুপো জেতেন।
  • অমিত ফাঙ্গাল ৪৯ কেজি বক্সিংয়ে রুপো জেতেন।
  • মনীশ কৌশিক ৬০ কেজি বক্সিংয়ে সোনা জেতেন
  • শরত কমল ও সাথিয়ান টেবল টেনিসে রুপো জেতেন
  • সতীশ কুমার ৯১ কেজি বক্সিংয়ে সোনা জেতেন।

ভারতের ব্রোঞ্জ জয়

  • টেবল টেনিসে দেশাই ও শেট্টি জুটি ব্রোঞ্জ জেতে।
  • কুস্তিতে ৬২ কেজি বিভাগে সাক্ষী মালিক ব্রোঞ্জ জিতেছেন।
  • সোমবীর ৮৬ কেজি কুস্তিতে ব্রোঞ্জ জিতেছেন।
  • অশ্বিনী পোন্নাপ্পা ও রঙ্কি রেড্ডি জুটি ব্যাডমিন্টনে ব্রোঞ্জ জেতেন।
For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, April 14, 2018, 18:56 [IST]
Other articles published on Apr 14, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+