কমনওয়েলথ গেমসের দশম দিনে আরও এক সোনা এল ভারতের ঝুলিতে। মহিলাদের টেবিল টেনিসের সিঙ্গলসে সোনা জিতলেন মণিকা বাত্রা। তিনি সিঙ্গাপুরের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে এক নম্বর স্থান অধিকার করেন।
সিঙ্গাপুরের মেংগু য়ু-কে হারাতে ফাইনালে প্রবল দাপট দেখান। খেলার ফল ১১-৭, ১১-৬, ১১-২ এবং ১১-৭ ফলে তিনি প্রতিপক্ষকে হারিয়ে দেন। মণিকার জয়ে উচ্ছ্বসিত সাই। সোনা জয়ের পরই টুইট করে মণিকাকে শুভেচ্ছা জানানো হয়। ফাইনালে মণিকাই যে জিতছেন তা প্রথম দুটি গেমে তাঁর জয় দেখেই অনেকে ধরে নিয়েছিল। যে দাপটের সঙ্গে মণিকা খেলছিলেন তাতে তাঁকে থামানো সিঙ্গাপুরের প্রতিপক্ষের পক্ষে সম্ভব নয়, তা ভাোই বোঝা গিয়েছিল।
Manika Batra has been a super star in #CWG2018. She has been phenomenal in every match! Winning a🥇 in the women’s singles final against #Singapore, she has made 🇮🇳 super proud! 🏓#IndiaAtCWG #CWG2018 #GC2018TableTennis #TOPSAthlete #SAI pic.twitter.com/TPbkoPx3GR
— SAIMedia (@Media_SAI) April 14, 2018