২০২২ কমনওয়েলথ গেমসে অন্তর্ভূক্ত মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেট

২১ বছর পর কমনওয়েলথ গেমসে আবারও দেখা যাবে ব্যাট-বলের ঠোকাঠুকি। ২০২২-র বার্মিংহাম কমনওয়েলথ গেমসে অন্তর্ভূক্ত হল ক্রিকেট। বিরাট-স্মিথদের দেখা যাবে না ঠিকই। খেলবে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা সহ আটটি দেশের মহিলা ক্রিকেট দল।

খেলার ফর্ম্যাট

খেলার ফর্ম্যাট

টি-টোয়েন্টি ফর্ম্যাটে চলবে প্রতিযোগিতা। সবকটি ম্যাচই হবে ইংল্যান্ডের এজবাস্টন ক্রিকেট মাঠে। কোন কোন দলে তাতে অংশ নেবে তা পরে জানানো হবে বলে কমনওয়েলথ গেমস ফেডারেশনের তরফে জানানো হয়েছে।

 ১৯৯৮-এ শেষ

১৯৯৮-এ শেষ

১৯৯৮-এর কুয়ালালামপুর কমনওয়েলথ গেমসে শেষবার ক্রিকেট খেলা হয়। ৫০ ওভারের ক্রিকেট প্রতিযোগিতায় ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার হয়ে যথাক্রমে সচিন তেন্ডুলকর, রিকি পন্টিং, জ্যাক কালিসের মতো তারকারা খেলেছিলেন। সোনা জিতেছিলেন প্রোটিয়ারা।

প্রতিযোগিতার বিড

প্রতিযোগিতার বিড

২০২২ সালের কমনওয়েলথ গেমসে ক্রিকেট অন্তর্ভূক্ত করার জন্য একসঙ্গে বিড করেছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি এবং ইংল্য়ান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। তাদের আবেদনে সাড়া দেয় কমনওয়েলথ গেমস ফেডারেশন। এই দিনটিকে ঐতিহাসিক হিসেবেই দেখা হচ্ছে।

বাদ শুটিং!

বাদ শুটিং!

২০২২ বার্মিংহাম কমনওয়েলথ গেমস থেকে শুটিং-র ইভেন্ট বাদ দেওয়ার জন্য প্রায় মনস্থির করেই ফেলেছে ফেডারেশন। সংস্থার প্রেসিডেন্ট লুসি মার্টিন সাফ জানিয়েছেন, ভারত টুর্নামেন্ট বাতিলের হুমকি দিলেও কমনওয়েলথ গেমস থেকে শুটিং বাদ দেওয়া হবে। ১৯৭৪ সালের পর এই প্রথম কমনওয়েলথ গেমস ফেডারেশন এমন বড় পদক্ষেপ নিতে চলেছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট লুসি মার্টিন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, August 13, 2019, 17:00 [IST]
Other articles published on Aug 13, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+