কমনওয়েলথ গেমসের অষ্টম দিন অসাধারণ গেল ভারতের। বিভিন্ন বিভাগে সোনা, রুপো ব্রোঞ্জ সবই পেল ভারতের খেলোয়াড়রা। তার মধ্যে সকলকে ছাপিয়ে সমস্ত লাইমলাইট কেড়ে নিলেন কুস্তিগীর সুশীল কুমার। মাত্র ৮০ সেকেন্ডে বিপক্ষকে ধরাশায়ী করে সোনা জেতেন তিনি। এছাড়া আর কে কে কোন বিভাগে পদক জিতল দেখে নেওয়া যাক একনজরে।
কমনওয়েলথে ভারতের সোনার দিন
কমনওয়েলথ গেমসে সোনা জয়ের হ্যাটট্রিক করে ফেললেন সুশীল কুমার। ২০১০, ২০১৪ সালের পরে ২০১৮ সালেও কমনওয়েলথ গেমসে সোনা জিতলেন তিনি। দক্ষিণ আফ্রিকার জোহানেস বোথাকে ১০-০ ব্যবধানে পিছনে ফেলে দেন সুশীল। ফলে 'টেকনিক্যাল সুপিরিওরিটি' পেয়ে তখনই তিনি বিজয়ী ঘোষিত হয়েছেন। এদিন একটিও বাউটে সুশীল কোনও পয়েন্ট বিপক্ষকে দেননি।
Best of #IndiaAtCWG on DAY 8:
— Doordarshan Sports (@ddsportschannel) April 12, 2018
Rahul Aware won Gold🥇 in men's 57kg freestyle wrestling.@WrestlerSushil won Gold🥇 in men's 74kg freestyle wrestling.
#GC2018Wrestling #GC2018 #CommonwealthGames2018 #CWG18 pic.twitter.com/xItAfdBPht
ভারতীয় কুস্তিগীর রাহুল আওয়ারের হাত ধরে সোনা পেল ভারত। রাহুল ৫৭ কেজি বিভাগে কুস্তিতে সোনা জেতেন।
কুস্তিতে ববিতা কুমারী ফোগট ৫৩ কেজি ফ্রি স্টাইলে রুপো পেয়েছেন। কানাডার ডায়ানা উইকারের কাছে তিনি হেরে যান।
Best of #IndiaAtCWG on DAY 8:
— Doordarshan Sports (@ddsportschannel) April 12, 2018
Kiran won bronze🥉in women's 76kg freestyle wrestling.
Navjeet Dhillon won bronze🥉 in discus throw.
#GC2018Wrestling #GC2018Athletics #GC2018 #CommonwealthGames2018 #CWG18 pic.twitter.com/8Bylj8NigZ
কুস্তিগীর কিরণ এদিন মহিলাদের ৭৬ কেজি বিভাগে ব্রোঞ্জ পেয়েছেন।
শ্যুটিংয়ে ৫০ মিটার রাইফেলে তেজস্বিনী সাওয়ন্ত রুপো পেয়েছেন। ৬১৮.৯ পয়েন্ট পেয়ে ৩ পয়েন্টের ব্যবধানে তিনি সোনা জেতা থেকে দূরে থামেন।
Best of #IndiaAtCWG on DAY 8:
— Doordarshan Sports (@ddsportschannel) April 12, 2018
Tejaswini Sawant won Silver🥈 in 50m Rifle Prone.@BabitaPhogat won Silver🥈 in women's 53kg Nordic Style Wrestling.
Seema Punia won Silver🥈 in discus throw.#GC2018shooting #GC2018Wrestling #GC2018Athletics #GC2018 #CommonwealthGames2018 #CWG18 pic.twitter.com/hLf1t8Lssa
ডিসকাস ফাইনালে ভারতের সীমা পুনিয়া ও নভজিৎ ধিলোঁ রুপো ও ব্রোঞ্জ পেয়েছেন।