আগের দিন রুপো জেতার পরে এদিন কমনওয়েলথের নবম দিনে সোনা জিতলেন তেজস্বিনী সাওয়ন্ত। এদিন ৫০ মিটার রাইফেল ইভেন্টে সোনা জিতেছেন তিনি। এছাড়া অঞ্জুম মোডগিল রুপো জিতেছেন।
এদিন শ্যুটিংয়ে আরও একটি সোনা জিতেছে ভারত। পুরুষদের ২৫ মিটার রাপিড ফায়ার পিস্তল ইভেন্টে দেশের হয়ে ১৬-তম সোনা এনে দিলেন অনীশ।
#TejaswiniSawant set a new game record with a score of 457.9 in 50m Rifle 3 Positions in #CommonwealthGames2018#GC2018 #GC2018Shooting pic.twitter.com/BJR9DIMbYR
— Doordarshan Sports (@ddsportschannel) April 13, 2018
এর পাশাপাশি এদিন ভারতের আরও অনেক পদক জেতার আশা রয়েছে। টেবল টেনিসে মনিকা বাতরা, ব্যাডমিন্টনে অশ্বিনী পোন্নাপ্পা, বক্সিংয়ে বজরং পুনিয়া, কুস্তিতে মৌসম খাত্রি, টেবল টেনিসে মৌমা দাস, স্কোয়াশে দীপিকা পাল্লিকাল, ৪০০ মিটার রিলে রেলে জীবন সুরেশ, জেকব আমোজ, মুহম্মদ আনস, আরোকিয়া রাজীবরা পদক জয়ের কাছাকাছি রয়েছে।
এদিন ভারতের হয়ে ২৫ মিটার রাপিড ফায়ার পিস্তল ইভেন্টে ইতিহাস তৈরি করে ১৫ বছর বয়সী অনীশ ভানওয়ালা সোনা জেতেন। এত কমবয়সে কেউ ভারতের হয়ে সোনা জেতেননি।
#AnishBhanwala and #NeerajKumar both reach the final after finishing on top of the qualification table in Men’s 25m Rapid Fire Pistol #CommonwealthGames2018 #GC2018 pic.twitter.com/808CvyINlU
— Doordarshan Sports (@ddsportschannel) April 13, 2018
বক্সিংয়ে ভারতের অমিত পাংগাল ৪৬-৪৯ কেজি বিভাগে উগান্ডার জুমা মিরোকে হারিয়ে পদক জয়ের দোড়গোড়ায় রয়েছেন। কিদাম্বী শ্রীকান্ত পুরুষদের সিঙ্গলসকে ব্যাডমিন্টনের সেমিফাইনালে পৌঁছেছেন। এছাড়া ব্যাডমিন্টনে সাইনা নেহওয়ালও মহিলাদের সিঙ্গলসে সেমিফাইনালে পৌঁছেছেন। ফলে এদিন ভারত আরও পদক জিতবে বলে আশা করাই যায়।