
ভারতীয় ক্রিকেটের আইপিএলে চিনা স্পনসর
ভারতীয় ক্রিকেটের মিলিয়ন ডলার মেগা টুর্নামেন্ট আইপিএলের সঙ্গে টাইটেল স্পনসর হিসেবে চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা ভিভো যুক্ত রয়েছে। ২০১৮ সালে ভারতীয় আইপিএলের টাইটেল স্পনসর হিসেবে চিনা সংস্থা ভিভো চুক্তিবদ্ধ হয়। পাঁচ বছরের জন্য ভারতীয় ক্রিকেটে সঙ্গে ২১৯৯ কোটি টাকার স্পনসর শিপ রাইট ডিল করে।

ভারতীয় জাতীয় দলে চিনা স্পনসর অতীত
আইপিএলে যেমন টাইটেল স্পনসর ভিভো,তেমনি ভারতের জাতীয় দলের মূল স্পনসর হিসেবে যুক্ত ছিল ওপো। এটিও একটি চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা। যদিও বর্তমান চিনা সংস্থার সঙ্গে গাঁটছড়া শেষে এখন বাইজুস নামের এক কোম্পানি ভারতীয় দলের মূল স্পনসর।

চিনা সংস্থার সঙ্গে চুক্তি নিয়ে কী সিদ্ধান্ত বোর্ডের
সীমান্তে চিনা সেনার হাতে ভারতীয় ২০ জওয়ানের শহিদ হওয়ার ঘটনা পর দেশজুড়ে চিনা পণ্য বয়কটের ডাক উঠতে ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের আইপিএল স্পনসরের সঙ্গে সম্পর্ক নিয়ে নড়েচড়ে বসেছে। বিসিসিআইয়ের আইপিএল গর্ভনিং কাউন্সিলের পক্ষ থেকে সোশ্যাল মি়ডিয়ায় জানানো হয়েছে, ভারত চিনের মধ্যে বর্তমান রাজনৈতিক সম্পর্কের কথা মাথায় রেখে স্পনসর ভিভোর সঙ্গে সম্পর্ক নিয়ে আগামী সপ্তাহে জরুরী বৈঠক রাখা ডাকা হয়েছে।

বোর্ডের বার্ষিক কত ক্ষতি
আইপিএলের জন্য বার্ষিক হিসেবে ভিভোর সঙ্গে বিসিসিআইয়ের ৪৪০ কোটির চুক্তি। চিনের স্পনসরের সঙ্গে এই মুহূর্তে সম্পর্ক ছিন্ন করলে এই পরিমাণ অর্থ হারাবে বিসিসিআই। করোনার কারণে আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত। ফলে টুর্নামেন্ট নিয়ে জটিলতার মাঝেই এবার টুর্নামেন্টের স্পনসর নিয়ে সমস্যার মুখে বোর্ড।


Click it and Unblock the Notifications



















