ভারত চিন সীমান্ত সংঘর্ষ: চিনা স্পনসরকে বয়কটের দাবিতে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভকে চিঠি

লাদাখে ভারত-চিন সীমান্তে ভারতীয় সেনার উপর চিনা সেনার কাপুরুষোচিত আক্রমণের ঘটনার প্রতিবাদে দেশজুড়ে চিনা পণ্য বর্জনের ডাক উঠেছে। যারপর সমস্যায় বিসিআই।

বোর্ডকে চিঠি সিটিআইয়ের

বোর্ডকে চিঠি সিটিআইয়ের

বোর্ডের মেগা টুর্নামেন্ট আইপিএলের সঙ্গে একাধিক চিনা সংস্থার যোগ রয়েছে। আইপিএলের মূল স্পনসর হিসেবে ভিভোর মতো চিনা সংস্থা রয়েছে। সেই সঙ্গে টুর্নামেন্টে অন্য স্পনসরশিপেও বেশ কিছু চিনা সংস্থা যুক্ত। এবার চিনের এই সব সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার অনুরোধ জানিয়ে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে চিঠি দিল চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি( সিটিআই)।

আইপিএলে ভিভো যোগ

আইপিএলে ভিভো যোগ

২০১৮ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের মেগা ক্রিকেট টুর্নামেন্ট আইপিএলের টাইটেল স্পনসর হিসেবে চিনা সংস্থা ভিভো যুক্ত হয়। চিনা সংস্থা পাঁচ বছরের জন্য বিসিসিআইয়ের সঙ্গে চুক্তি করে। ২০২২ সাল পর্যন্ত ভিভোর সঙ্গে চুক্তবদ্ধ বিসিসিআই।

পাঁচ বছরে কত কোটির চুক্তি

পাঁচ বছরে কত কোটির চুক্তি

বিসিসিআইয়ের সঙ্গে ভিভো পাঁচ বছরে ২১৯৯ কোটি টাকার চুক্তি রয়েছে। আইপিএলের জন্য বার্ষিক হিসেবে ভিভোর সঙ্গে বিসিসিআইয়ের ৪৪০ কোটির চুক্তি।

আইপিএলে আর কোন চিনা সংস্থা

আইপিএলে আর কোন চিনা সংস্থা

এছাড়া আইপিএলে ভিভো, আলিবাবা,পেটিএম-এর মতো বেশ কিছু চিনা সংস্থার স্পনসরশিপ রয়েছে। দেশজুড়ে চিনা পণ্য বয়কটের দাবিতে এই সব সংস্থার সঙ্গে আইপিএল চুক্তি নিয়ে বিসিসিআইকে সিদ্ধান্ত ছিন্ন করার অনুরোধ জানিয়েছে চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি। বিশিষ্টমহলের মতে, এই অনুরোধের পর ভারতীয় ক্রিকেট সংস্থার উপর আরও চাপ বাড়ল।

বোর্ডের বৈঠক

বোর্ডের বৈঠক

এই নিয়ে চাপের মুখে চিনা সংস্থা বা চিনা অংশীদারি সংস্থাগুলির সঙ্গে বোর্ডের চুক্তির বিষয় নিয়ে বিসিসিআই আগামী সপ্তাহে জরুরী বৈঠক রেখেছে।

ভারত-চিন সীমান্ত সংঘর্ষ: চিনা পণ্য বর্জন নিয়ে কী বললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, June 21, 2020, 12:10 [IST]
Other articles published on Jun 21, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+