
পন্থের ২৮
মুম্বই-র ওয়াংখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারতীয় ক্রিকেট দল। শিখর ধাওয়ানের ৭৪ ও কেএল রাহুলের ৪৭ ছাড়া আর কোনও ভারতীয় ব্যাটসম্যান খেলায় দাঁত ফোটাতে পারেননি। এই ম্যাচেই ৩৩ বলে ২৮ রান করে আউট হন টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক ঋষভ পন্থ।

মাথায় চোট
মুম্বই-র ওয়াংখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৩ বলে ২৮ রান করে আউট হন টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক ঋষভ পন্থ। প্যাট কমিন্সের বলে আউট হন তিনি। যে বলে ঋষভ আউট হন, সেই বলে তিনি মাথায় আঘাত পান। কমিন্সের বল তাঁর ব্যাটে ও হেলমেটে লেগে ফিল্ডারের হাতে জমা পড়ে।

কনকাশান পরিবর্ত
মাথায় চোট পাওয়া ঋষভ পন্থ ফিল্ডিং-এ নামানোর ঝুঁকি নেয়নি টিম ইন্ডিয়া। তাঁর পরিবর্তে উইকেটকিপিং করেন কেএল রাহুল। যদিও ম্যাচ একপেশে ভাবে জেতে অস্ট্রেলিয়া।

পর্যবেক্ষণে ঋষভ
ঋষভ পন্থের চোট গুরুতর নয় বলে ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছে। তাঁকে আপাতত বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে কেবল পর্যবেক্ষণে রাখা হয়েছে।

রাজকোটে নেই পন্থ!
বিসিসিআই-র একটা সূত্রের তরফে জানানো হয়েছে, চোটগ্রস্ত ঋষভ পন্থ হয়তো রাজকোটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ খেলতে পারবেন না। সেক্ষেত্রে সিরিজের তৃতীয় ম্যাচ তিনি খেলতে পারবেন কিনা, তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা।


Click it and Unblock the Notifications




















