করোনায় অর্থনৈতিক ধাক্কার বাজারে আইপিএলে নতুন স্পনসর, পার্টনার হতে চলেছে এই দুই সংস্থা

இலங்கை பேட்ஸ்மேன்களை அதிரவைத்த தல தோனி

দুই নতুন স্পনসরকে সঙ্গে পেতে চলেছে বিসিসিআই। করোনা ধাক্কার কারণে বিদেশের মাটিতে এবছর নির্ধারিত সময়ের অনেক পরে আইপিএল করতে হচ্ছে। এরপর সীমান্ত সমস্যায় কারণে চিনা সংস্থা ভিভোর সঙ্গে চুক্তিতে বিচ্ছেদ। নতুন স্পনসর পেয়ে আর্থিক লোকসান কমাতে তাই ঘাম ঝড়াতে হচ্ছে বোর্ডকে। এবার আইপিএলের জন্য দুটি নতুন স্পনসর পেতে চলেছে বিসিসিআই।

আইপিএলের পার্টনারশিপ থেকে সরে গিয়েছে রিটেল জায়েন্ট সংস্থা

আইপিএলের পার্টনারশিপ থেকে সরে গিয়েছে রিটেল জায়েন্ট সংস্থা

সম্প্রতি আইপিএলের কেন্দ্রীয় স্পনসর গ্রুপ বা অফিশিয়াল পার্টনার থেকে ফিউচ্যার গ্রুপ সরে গিয়েছে। মূলত করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক ধাক্কা সামলে উঠতে এবছর রিটেল জায়েন্ট এই সংস্থা আইপিএলের পার্টনার হচ্ছে না।

আসরে আনঅ্যাকাডেমি

আসরে আনঅ্যাকাডেমি

এরপরই মঙ্গলবার জানা গিয়েছে, আইপিএলের নতুন পার্টনার হচ্ছে আনঅ্যাকাডেমি।এডুকেশন টেকনোলজি সংস্থা এর আগে আইপিএলের টাইটেল স্পনসর হিসেবে দৌড়ে ছিল। শেষ পর্যন্ত ২২২ কোটির চুক্তিতে ড্রিম ইলেভেন আমিরশাহী আইপিএলের মূল স্পনসর হয়েছে। এরপর ফিউচার গ্রুপ অফিশিয়াল পার্টনারশিপ তালিকা থেকে সরে যাওয়ার পর তার জায়গায় আনঅ্যাকাডেমি আসতে চলেছে বলে জানা গিয়েছে। বোর্ডের পক্ষ থেকে এখনও সরকারি ঘোষণা হয়নি। আনঅ্যাকাডেমিই এই মুহূর্তে আইপিএলের যৌথ পার্টনার হচ্ছে বলে বোর্ডের সূত্রে জানা যাচ্ছে। আনঅ্যাকাডেমির সঙ্গে আরেক পার্টনার টাটা মোটরস।

এবার নতুন আরও এক পার্টনার

এবার নতুন আরও এক পার্টনার

এবার আইপিএলের নতুন আরও এক পার্টনার হতে চলেছে ক্রেড। ক্রেডিট কার্ড পেমেন্ট সংস্থা এবার ১৩ তম আইপিএলের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে বলে বোর্ড সূ্ত্রে খবর।

বোর্ড কত কোটি পাবে

বোর্ড কত কোটি পাবে

আইপিএলের পার্টনার হওয়ার সুবাদে আনঅ্যাকাডেমি, ক্রেড ও টাটা মোটরস থেকে সব মিলিয়ে আইপিএলের এক মরসুমের জন্য ১২০ কোটি টাকা পেতে পারে।

সিপিএলে আজ পয়েন্ট তালিকায় ১ বনাম ২-এর লড়াই, মাঠে নামছে নাইট রাইডার্স-জুকস

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, August 26, 2020, 13:30 [IST]
Other articles published on Aug 26, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+