আইপিএল ২০২০: মুখে মাস্ক নেই কেন? দাদা দীপক চাহারকে সাবধান করেছিলেন রাহুল, ভাইরাল মুহূর্ত

গত দুদিন ধরে ক্রিকেট দুনিয়ায় সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রে আইপিএলের দল চেন্নাই সুপার কিংস। করোনা পরবর্তী সময় আন্তর্জাতিক ক্রিকেটে বল গড়ানোর অনেকটা পরে আইপিএলে বল গডা়চ্ছে। আইপিএলে সেই ঢাকে কাঠি পড়ার আগেই চেন্নাই দলে বাধাবিপত্তি। মোট ১৪ জনের করোনা আক্রান্ত হওয়ায় বোর্ড থেকে শুরু করে ক্রিকেটাররা সবাই এখন বেশ অস্বস্তিতে।

চেন্নাইকে ঘিরে প্রশ্ন

চেন্নাইকে ঘিরে প্রশ্ন

আর এখানেই চেন্নাই সুপার কিংস দলের ক্রিকেটারদের মানসিকতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে গিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত ইংল্যান্ডের মাঠের একমাত্র বল গড়িয়েছে। কড়া নিরাপত্তার কারণে করোনা যেখানে দাগ কাটতে পারেননি।

ইংল্যান্ডে বায়ো বাবল নিরাপত্তায় চার সিরিজ

ইংল্যান্ডে বায়ো বাবল নিরাপত্তায় চার সিরিজ

কোভিড পরবর্তী যুগে ইংল্যান্ডের মাঠে ৮ জুলাই থেকে ক্রিকেট শুরু। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টের পর ইংল্যান্ড আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওডিআই এরপর পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার পর এখন টি-২০ সিরিজ খেলছে।

আইপিএল শুরুর আগেই ধাক্কা

আইপিএল শুরুর আগেই ধাক্কা

এই চারটি সিরিজ একবারের জন্যেও করোনা নিয়ে কোনও চিন্তার পরিস্থিতি তৈরি হয়নি। সেখানেই আইপিএল শুরুর আগে চেন্নাই দলে মোট ১৪ জন করোনা আক্রান্ত হয়েছেন।

আক্রান্ত দুই ক্রিকেটার

আক্রান্ত দুই ক্রিকেটার

চেন্নাই দলে দুই ক্রিকেটার বোলার দীপক চাহার এবং ব্যাটসম্যান ঋতুরাজ গায়কোয়াড় কোভিড ভাইরাসে সংক্রমিত হয়েছেন। এছাড়া দলের ১২ জন স্টাফ করোনা সংক্রমিত।

চাহারের পোস্ট ঘিরে সোরগোল

চাহারের পোস্ট ঘিরে সোরগোল

এর মাঝেই করোনা নিয়ে দীপক চাহারের গা ছাড়া মনোভাবের একটি পোস্ট ভাইরাল হয়েছে। যেখানে অনেকেই দীপক চাহারের একটি পোস্টে মুখে মাস্ক না থাকায় ফ্যানেরা প্রশ্ন করেছিলেন। প্রশ্নের জবাবে চাহার সেই পোস্টে লিখেছিলেন, '‌পরিবারের সঙ্গে থাকার সময় মাস্ক পরতে হয় না।'

নেট নাগরিকদের রোষের মুখে চাহার

নেট নাগরিকদের রোষের মুখে চাহার

সেই চাহারই দুবাইয়ে করোনা আক্রান্ত হয়ে দলকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছেন। যারপর নেটিজেনরা তীব্রভাবে চাহারের এই দায়িত্বজ্ঞানহীন পরিচয়ের তীব্র নিন্দা করেছে। কার্যত নেটনাগরিকদের রোষের মুখে চাহার।

দাদাকে সাবধান করেছিলেন ভাই রাহুল

দাদাকে সাবধান করেছিলেন ভাই রাহুল

নেটদুনিয়ায় ভাইরাল আরও একটি পোস্ট। যেখানে দেখা যাচ্ছে ভাই রাহুল চাহার, দাদা দীপক চাহারকে মুখে মাস্ক ব্যবহার করতে সাবধান করেছিলেন। প্লেনের মধ্যে টিমমেটদের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে দীপক ছবি পোস্ট করে। সেই পোস্টে রাহুল লিখেছিলেন,'সামাজিক দূরত্ব কই?মাস্ক পরোনি কেন?'

টিভিকে বা ইন্টারনেটে নয়, মাঠে এসে ফুটবল ম্যাচ দেখল ২৫০০ দর্শক

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, August 30, 2020, 18:33 [IST]
Other articles published on Aug 30, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+